বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি ভারতের উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। গভীর নিম্নচাপটি আরও অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। ফলে ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও চলমান বৃষ্টি আরও ৮ থেকে ১০ দিন অব্যাহত থাকতে পারে। তবে এর প্রভাবে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় আশঙ্কায় দেশের ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা অব্যাহত রয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, ঢাকা, বরিশাল অঞ্চলে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।’দেশের ৩ সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে বলেও জানান তিনি।বৃষ্টি সহসা থামছে না উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী ৮ থেকে ১০ দিন বৃষ্টি থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ফেনীতে ৬৯ মিলিমিটার। আর ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে ভোর ৬টা থেকে ৯টা পর্যন্ত ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে : চিকিৎসক
হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে : চিকিৎসক

চিকিৎসাধীন শরীফ ওসমান হাদির কিডনির কার্যক্ষমতা ফেরত এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (১৩ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের আইসিইউ অ্যান্ড এইচডিইউ বিভাগের সিনিয়র Read more

দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ
দেশ ও জাতির কল্যাণের স্বার্থে অন্তকোন্দল পরিহারের আহবান- বন্দর কর্তৃপক্ষ

মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ রেজি নং-২১৪৩ শাব্দিক অর্থে মোংলা বন্দরের শ্রমিক মনে হলেও প্রকৃতপক্ষে এটি একটি স্টিভেডর নিয়ন্ত্রিত শ্রমিক Read more

৫ জানুয়ারি: নামাজের সময়সূচি
৫ জানুয়ারি: নামাজের সময়সূচি

আজ সোমবার, ৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি, ২১ পৌষ ১৪৩২ বাংলা, ১৫ রজব ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে: জিয়াউদ্দীন
পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষাকে প্রাধান্য দিতে হবে: জিয়াউদ্দীন

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনের দিকে এগিয়ে নিতে হলে সর্বপ্রথম Read more

তীব্র শীত উপেক্ষা করে ৩শ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত
তীব্র শীত উপেক্ষা করে ৩শ ফিট এলাকা জনসমুদ্রে পরিণত

তীব্র শীত উপেক্ষা করে জনসমুদ্রে পরিণত হয়েছে ৩শ ফিট এলাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন