এনসিপিকে প্রতীক হিসেবে শাপলা দিলে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। স্বৈরশাসক হাসিনাকে উৎখাতের কথা বিবেচনা করে এনসিপির নেতাকর্মীদের প্রতি তিনি দরদি বলেও জানিয়েছেন।বৃহস্পতিবার (০২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।মাহমুদুর রহমান মান্না বলেন, আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারে না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়সের কারণে, অভিজ্ঞতার কথা বিবেচনা করে এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের কথা বিবেচনা করে আমি তাদের প্রতি দরদি। শাপলা প্রতীক যদি তাদের দিয়ে দেয়, আমি একটা অঙ্গীকার করতে পারি আমি কোনো মামলা করব না।’তার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন এনসিপির অনেক নেতা।মান্নার ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ লিখেন, ‘ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় মাহমুদুর রহমান মান্না ভাই। নির্বাচন কমিশনার সাহেব আর কী কী বাহানা দেবেন? নিজেকে আর বিতর্কিত না করে দ্রুত এনসিপিকে শাপলা মার্কা দিন।’এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৯০ হাজার গাছের চারা ধ্বংস করে ক্ষতিপূরণ দিলেন কৃষি কর্মকর্তা
৯০ হাজার গাছের চারা ধ্বংস করে ক্ষতিপূরণ দিলেন কৃষি কর্মকর্তা

দুই একটি নয়, একদিনেই ৯০ হাজার গাছের চারা ধ্বংস করলেন কৃষি কর্মকর্তা। দিলেন ক্ষতিপূরণও। যেখানে প্রতিবছর হাজার হাজার গাছ রোপণ Read more

সকালে ১ চামচ কুমড়োর বিচি খাওয়ার ৬ উপকার
সকালে ১ চামচ কুমড়োর বিচি খাওয়ার ৬ উপকার

কুমড়োর বিচি ছোট হলেও পুষ্টিগুণে ভরপুর একটি সুপারফুড। এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম, জিঙ্ক, আয়রন, প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি। গবেষণা Read more

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ পাশে Read more

পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের
পুলিশ প্রোটোকল নিয়ে কার্যালয় ছাড়লেন জি এম কাদের

পুলিশি প্রোটোকলে কার্যালয় ছেড়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গণ অধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত ১০টার দিকে কার্যালয় Read more

যেসব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না
যেসব এলাকায় ২ দিন বিদ্যুৎ থাকবে না

জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সিলেটের কয়েকটি এলাকায় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এছাড়াও শনিবার Read more

১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে আমিরাতে এসওয়াতিনির রাজা, ভিডিও ভাইরাল
১৫ স্ত্রী ও ১০০ ভৃত্য নিয়ে আমিরাতে এসওয়াতিনির রাজা, ভিডিও ভাইরাল

আফ্রিকার দেশ এসওয়াতিনির রাজা মসোয়াতি তৃতীয়র পুরোনো একটি ভিডিও নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ভিডিওতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন