গাজীপুরের কালিয়াকৈরে দুর্গা বিসর্জন উপলক্ষে তুরাগ নদীতে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চাপাইর ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গা বিসর্জন দেখতে বিপুলসংখ্যক মানুষ নদীর তীরে ভিড় করেন। এ সময় কয়েকজন নৌকায় ওঠে নদী পারাপারের চেষ্টা করলে হঠাৎ নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও দুই শিশু পানিতে তলিয়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতিয়ার খান জানান, ডুবুরি দল ঘটনাস্থলে কাজ করছে। তবে কতজন নিখোঁজ রয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার খবরে এলাকায় শোক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। নিখোঁজদের স্বজনরা নদীর তীরে ভিড় করে আহাজারি করছেন। বিস্তারিত আসছে…এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা
ট্রাম্প-শি’র বৈঠক শুরু,চলতে পারে ৩-৪ ঘণ্টা

দক্ষিণ কোরিয়ার বুসান শহরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে। চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকটি Read more

উলিপুরে কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা
উলিপুরে কৃষি জমির মাটি কাটায় দুইজনকে জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমির উপরিভাগের মাটি কাটা এবং বুড়িতিস্তার পাড় কাটার দায়ে পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালত দুইজনকে Read more

ঈদযাত্রায় দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, স্বস্তিতে পারাপার
ঈদযাত্রায় দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, স্বস্তিতে পারাপার

ঈদযাত্রায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল। তবে নেই কোনো ভোগান্তি।বৃহস্পতিবার (০৫ জুন) দুপুর ১টার দিকে সরজমিনে গিয়ে Read more

মনিরুল ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন
মনিরুল ইসলামের মুক্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

যশোরের শার্শায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আটক হওয়া বেনাপোল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম Read more

নবায়ন ও নতুন সদস্যে চাঙ্গা হচ্ছে চট্টগ্রাম বিএনপি, টার্গেট সাড়ে ১০ লাখ
নবায়ন ও নতুন সদস্যে চাঙ্গা হচ্ছে চট্টগ্রাম বিএনপি, টার্গেট সাড়ে ১০ লাখ

দীর্ঘ প্রায় আট বছরের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি চলতি বছরের ২০ জানুয়ারি প্রাথমিক Read more

মালয়েশিয়ায় অপারেসি ১১৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় অপারেসি ১১৪ বাংলাদেশি আটক

মালয়েশিয়ার কোটা ভরুতে ১১৪ বাংলাদেশিকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার (৫ মে) কেলানতান রাজ্যের কোটা ভরুর চিচা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন