৫ দশমিক ০ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। ওই সময় ভয়ে সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। বৃহস্পতিবার (০২ অক্টোবর) দেশটিতে নতুন করে আরও ভূমিকম্প সংঘটিত হয়।তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি (এএফএডি) জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইস্তাম্বুলের দক্ষিণপূর্বাঞ্চলের মারমারা সাগর। যা বড় একটি ফল্টলাইনের পাশে অবস্থিত। এই ফল্টলাইনটিকে শহরটির ১ কোটি ৬০ লাখ মানুষের জন্য ঝুঁকি হিসেবে দেখা হয়।গত রোববার তুরস্কের কুথায়া প্রদেশের সিমাভে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। মাটির ৮ কিলোমিটার গভীরে হওয়া ভূমিকম্পটির কারণে আশপাশের অঞ্চল কেঁপে উঠেছিল। এরপর ৪ দশমিক ০ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তবে এ দুটি ভূমিকম্পে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।তুরস্ক বেশ কয়েকটি প্রধান ফল্ট লাইনের উপর অবস্থিত। যে কারণে দেশটি তীব্র ভূমিকম্পপ্রবণ। ২০২৩ সালের শুরুর দিকে দেশটির দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে আঘাত হানে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প। যেটির প্রভাবে ১১টি প্রদেশের ৫৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয় এবং হাজার হাজার ভবন ধসে পড়ে। ভয়াবহ ওই ভূমিকম্পে সিরিয়াতেও আরও ছয় হাজার মানুষের মৃত্যু হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল সরকার
১২৮ জুলাই যোদ্ধার গেজেট বাতিল করল সরকার

মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় ১২৮ জন জুলাই যোদ্ধার গেজেট বাতিল করেছে অন্তবর্তী সরকার। বুধবার (২৯ অক্টোবর) এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক Read more

ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ
ইয়েমেনি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি বিমানবন্দর বন্ধ

ইসরাইরের অধিকৃত ভূখণ্ডে আবারও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেন। এর ফলে বেশ কয়েকটি অঞ্চলে সতর্কতা সাইরেন বাজানো হয়।ইসরাইলি গণমাধ্যমের Read more

জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি
জম্মু-কাশ্মিরে বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে ভারী বৃষ্টি ও ভূমিধসে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে সেখানকার বৈষ্ণ দেবী মন্দিরে যাওয়ার পথে Read more

শিক্ষককের অবহেলায় নষ্ট হয়েছে গাছের চারা, তদন্তে শিক্ষা অফিসার
শিক্ষককের অবহেলায় নষ্ট হয়েছে গাছের চারা, তদন্তে শিক্ষা অফিসার

জামালপুরের সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অবহেলায় বৃক্ষরোপণের জন্য দেওয়া গাছের চারা, না লাগিয়ে নষ্ট করে ফেলে দিয়েছেন এমন অভিযোগ Read more

পিডব্লিউ’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রেলওয়ে ওসির বিরুদ্ধে
পিডব্লিউ’র নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ রেলওয়ে ওসির বিরুদ্ধে

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মোঃ লিটন মিয়ার বিরুদ্ধে রেলওয়ে উর্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পিডব্লিউ) আনিসুজ্জামান রাজনের নাম ভাঙিয়ে চাঁদা আদায়ের অভিযোগ Read more

ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব
ঝিনাইদহের পৌর শহরগুলোতে সেবা নয়, চলছে অব্যবস্থার রাজত্ব

ঝিনাইদহের পৌরসভাগুলোতে নাগরিক সুবিধা নয়, বরং দুর্ভোগই যেন নিয়মে পরিণত হয়েছে। নিয়মিত পৌর কর প্রদান করেও নাগরিকরা পাচ্ছেন না প্রয়োজনীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন