ছয়টি রেঞ্জের অধীনে ২৮টি বিট নিয়ে ঢাকা বন বিভাগ। এর মধ্যে গাজীপুরের শ্রীপুর রেঞ্জাধীন গোসিংগা বিটের অধীনস্থ কাপাসিয়ার দরদরিয়া এলাকায় অভিযান চালিয়ে শাল-গজারি গাছ ভর্তি একটি ট্রাক জব্দ করেছে বন বিভাগ।গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া এলাকা থেকে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে শাল-গজারি গাছ একটি ট্রাক জব্দ করা হয়।বৃহস্পতিবার (০২ অক্টোবর) তথ্য নিশ্চিত করেন শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান।রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান জানান, বনদস্যুরা দিনকেদিন বেপরোয়া হয়ে উঠছে। এরা প্রকৃতির ভারসাম্য বিনষ্টকারী। রাতের অন্ধকারে দেশের বিভিন্ন প্রান্তে অবৈধভাবে পাচার উদ্দেশ্যে সবুজ বন উজাড় করে দিচ্ছে বন খেকোরা। সবুজ বন আমাদের অক্সিজেন দেয়। এরা অক্সিজেনের কারখানাকে ধ্বংস করে দিচ্ছে। মঙ্গলবার দিবাগত রাতে পারমিট বিহীন জোতভূমি থেকে কেটে আনা অবৈধভাবে পাচারকালে ৭০ পিচ শাল-গজারি ভর্তি (ঢাকা মেট্টো-ট – ১৫-৯৭৩৩) সিরিয়ালের একটি ট্রাক জব্দ করে গোসিংগা বিট অফিসে নিয়ে আসা হয়েছে বলে তিনি তথ্য নিশ্চিত করেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।খোঁজ নিয়ে জানা গেছে, একটি মাডার মামলা সহ একাধিক বন মামলার আসামি হারুন সিকদার ৭০ পিচ শাল-গজারি গাছ ট্রাক যোগে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। ওই সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গজারি গাছ ভর্তি ট্রাকটি জব্দ করেছেন রেঞ্জ কর্মকর্তা। এর আগে জুলাই আন্দোলনের পর প্রহেলা মার্চের দিবাগত রাতে রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় ৫০৭ দাগের সরকারি বনের জায়গা থেকে কেটে আনা ৭০ পিচ সরকারি বনের গাছ ভর্তি (ঢাকা মেট্রো-ট, ১৫-৯৯০৬) সিরিয়ালের একটি কাবারভ্যান গাড়ি জব্দ করে গোসিংগা বিট অফিসে নিয়ে যান গোসিংগা বিট ফরেস্টার হাবিবুর রহমান। কিন্তু ওই সময় অদৃশ্য শক্তির কারণে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। এছাড়াও বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি সবুজ বন অবৈধভাবে কেটে বহুসংখ্যক শাল-গজারি গাছ পাচার করেছেন হারুন সিকদার, ওরফে বনদস্যু ফ্যাসিস্ট দোসর হারুন।একাধিক স্থানীয় জানান, হারুন সিকদার আওয়ামী ফ্যাসিস্টের দোসর। তার বিরুদ্ধে একটি মাডার মামলা সহ কয়েকটি বন মামলা রয়েছে। মাডার মামলায় জেলও খেটেছে। কার নেতৃত্বে এখনো সে গজারি গাছের অবৈধ ব্যবসা করছে? তাকে কে লিড দিচ্ছে? তবে তারা জানিয়েছেন, অন্তরালে হয়তোবা প্রভাবশালী মহলের কেউ কেউ তাকে লিড দিচ্ছে। যে কারণে সে ফ্যাসিস্ট হয়েও সাহসের সাথে সবুজ বন উজাড় করছে এবং পাচার করেছে শাল-গজারি গাছ। দেশ থেকে সকল ফ্যাসিস্ট পালিয়ে গেলেও সে দিব্যি ঘুরছেন। ফ্যাসিস্টের আমলে সোহেল তাজ ও তার বোন সিমিন হোসেন রিমির ভয় দেখিয়ে প্রশাসনের সহযোগিতায় অনেককে হয়রানি করেছে এই হারুন সিকদার।তার ভাই রেহান উদ্দিন সিকদার মোবাইল ফোনে এক কথোপকথনে জানিয়ে ছিলেন, হারুন মদ খেয়ে আবল তাবল করে, কখন কারে কী কয় সে নিজেও জানে না। মাতাল থাকে সবসময়। কল রেকর্ডটি সংরক্ষিত রয়েছে। অনেকেই বলেন, দৈনিক রুটিন মাফিক মদ্য পান করে হারুন।এ সময় অভিযান পরিচালনায় গোসিংগা বিট ফরেস্টার হাবিবুর রহমান ও অন্যান্য স্টাফরা সহযোগিতা করেছেন বলে রেঞ্জ কর্মকর্তা মোকলেছুর রহমান জানিয়েছেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুয়াকাটার বড় ইলিশ গেল প্রবাসীর বাড়িতে, দাম শুনে চোখ কপালে!
কুয়াকাটার বড় ইলিশ গেল প্রবাসীর বাড়িতে, দাম শুনে চোখ কপালে!

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে ধরা পড়েছে বিরল আকারের এক ইলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আলীপুর মৎস্য আড়তে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের Read more

বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 
বাঘায় পুলিশ কর্মকর্তার বাড়িতে চুরি! 

রাজশাহীর বাঘায় পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল আসেকিন রিপনের ফ্লাট বাড়ির জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে তালা ভেঙে দুর্ধর্ষ Read more

খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!
খ্যাতি পেয়েই বদলে গেছেন রিপন মিয়া, বাবা-মাকে দেন না ভরণপোষণ!

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে থাকা কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে সবাই চেনেন ‘রিপন ভিডিও’ নামে। হিউমার ও গ্রামীণ কনটেন্টের মাধ্যমে পরিচিতি Read more

অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে: জাতীয় পার্টির মহাসচিব
অন্তর্বর্তীকালীন সরকার এখন আইসিইউতে: জাতীয় পার্টির মহাসচিব

জাতীয় পার্টির মহাসচিব আলহাজ্ব কাজী মামুনুর রশিদ বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে আইসিইউতে ভর্তি। তাই আইসিইউর পেসেন্ট দিয়ে দেশে কোনোভাবেই সুষ্ঠু Read more

বিদেশি পিস্তল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল
বিদেশি পিস্তল হাতে ছাত্রদল নেতার ভিডিও ভাইরাল

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক আনোয়ার হোসেন ছোটনের হাতে বিদেশি পিস্তল হাতে ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় জেলা Read more

সাম্য হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস আলম
সাম্য হত্যা: গুরুত্বপূর্ণ তথ্য দিলেন সারজিস আলম

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য (২৫)। এ ঘটনায় ভিসি ও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন