নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত গাড়ি ট্রলির চাপায় স্থানীয় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর গ্রামে টিকিট কেটে মাছ শিকার করতে যাচ্ছিলেন হাবিবুর রহমান। পথে নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় বিপরীত দিক আসা একটি পাওয়ার টিলার চালিত ট্রলির (ট্রাক্টর) চাপায় ঘটনাস্থলেই মারা যায়। পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা
জামিনে মুক্তি পেয়ে ৬ বিএনপি নেতাকর্মীকে কোপালেন যুবলীগ নেতা

জামিনে মুক্তি পেয়ে বরিশাল মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়কসহ ৬ বিএনপি নেতাকর্মীকে কুপিয়ে গুরুতর জখম করেছে ওয়ার্ড যুবলীগের সদস্য আল আমিন। Read more

ময়মনসিংহে দুই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১
ময়মনসিংহে দুই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী মাহেন্দ্রে বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ছাড়া তারাকান্দায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে অ্যাম্বুলেন্সের সংর্ঘষে নিহতের Read more

সুনামগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটাল আনসার ও ভিডিপি
সুনামগঞ্জে কৃষকের মুখে হাসি ফুটাল আনসার ও ভিডিপি

সুনামগঞ্জের বোরো ধান বাংলাদেশের বৃহত্তম একক ফসল হিসেবে সুপরিচিত। প্রতি বছর কয়েক লক্ষ মেট্রিক টন বোরো ধান উৎপন্ন হয় সুনামগঞ্জ Read more

ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন পাকিস্তানের স্পিকার
ঢাকায় জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ নিয়ে যা জানালেন পাকিস্তানের স্পিকার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং পাকিস্তানের পার্লামেন্ট ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার Read more

কর্ণফুলীতে কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর
কর্ণফুলীতে কিশোরের ওপর হামলার প্রতিবাদ করায় বোনকে তুলে নিয়ে মারধর

চট্টগ্রামের কর্ণফুলীতে তেল কিনতে গিয়ে দোকানির হাতে মারধরের শিকার হয়েছে এক কিশোর। শুধু তাই নয়, ঘটনার পরদিন দোকানি ও তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন