নার্সিংকে ডাক্তারি ব্যবস্থার অধীন পেশা হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, চিন্তক ও কবি ফরহাদ মজহার।তিনি বলেন, নার্সিং পেশা অত্যন্ত মহৎ পেশা। স্বাস্থ্যব্যবস্থায় যা ডাক্তারদের সমমর্যাদা সম্পন্ন। এটি ডাক্তারদের অধীন কোনো পেশা নয়। কারণ নার্সিং সেবা না থাকলে চিকিৎসাও থাকবে না। তাই নার্সিং পেশাকে ডাক্তারের সমমর্যাদা দিতে হবে।বৃহস্পতিবার (০২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক সংবাদ সম্মেলনে ফরহাদ মজহার এসব কথা বলেন। সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও স্বাস্থ্য আন্দোলন। স্বাস্থ্য আন্দোলনের পক্ষে বক্তব্য দেন ফরহাদ মজহার।ফরহাদ মজহার বলেন, ‘নার্সিংকে ডাক্তারি ব্যবস্থার অধীন একটা পেশা হিসেবে দেখা হয়, এখান থেকে মুক্ত হতে হবে। নার্সিং সেবাটা স্বাস্থ্য সেবার মৌলিক একটি দিক। ফলে তাদের স্বাধীনভাবে এই পেশা চর্চার সুযোগ সুবিধা দিতে হবে। তাদের যথাযথ প্রশিক্ষণ, যথাযথ বেতন দিতে হবে। গ্রেড নিয়ে যেসব অন্যায় তাদের প্রতি রয়েছে, সেসব ঠিক করতে হবে।’নার্সদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সবসময় কথা বলবো না। আপনাদের কথা আপনাদেরই বলতে হবে, নেতৃত্বে থাকতে হবে। আমরা সঙ্গে থাকবো। এই লড়াইটা সেবার সঙ্গে সহযোগী বলে আমরা মনে করি।’সরকার স্বাস্থ্যকে এখন আর জনগণের অধিকার হিসেবে স্বীকার করছে না বলে অভিযোগ করেন ফরহাদ মজহার। তিনি বলেন, ‘এখন স্বাস্থ্যকে অধিকার নয়, বাজারজাত পণ্য বানানো হয়েছে। টাকা থাকলে চিকিৎসা পাবেন, টাকা না থাকলে নয়।’ফরহাদ মজহার বলেন, ‘সবার জন্য স্বাস্থ্যের যে আন্তর্জাতিক নীতি রয়েছে, আমরা সেটির বাস্তবায়ন চাই। সেই নীতির বাস্তবায়ন মানে নার্সিং পেশাকে স্বীকৃতি দেওয়া। আন্তর্জাতিক, জাতীয় বা বিভিন্ন যেসব সাহায্য সংস্থা আছে, তাদের কাছে আমরা একটা স্বীকৃতি পেতে চাই।’তিনি আরও বলেন, ‘জনগণকে আমরা ধীরে ধীরে সচেতনভাবে শিক্ষিত করে তুলবো। এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা ইতিবাচক গণমুখী রূপান্তর নিশ্চিত করবো, যাতে বাংলাদেশের গরীব-মেহনতি জনগণসহ প্রত্যেকে স্বাস্থ্য সেবা পায়।’বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল প্রমুখ।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি Read more

মিরসরাইয়ে অপ্রতিরোধ্য চোরের দল, দিশেহারা জনগন
মিরসরাইয়ে অপ্রতিরোধ্য চোরের দল, দিশেহারা জনগন

চট্টগ্রামের মিরসরাইয়ে গত কয়েক মাস ধরে একের পর এক চুরির ঘটনায় দিশেহারা হয়ে উঠেছে সাধারণ মানুষ। শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, Read more

শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে
শিবচরে একই দিনে দুইজনের আত্মহত্যা, পুলিশ তদন্তে

মাদারীপুরের শিবচর উপজেলায় একই দিনে পৃথক দুটি স্থানে আত্মহত্যার অভিযোগে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১১ মে) সকালে বড় কুতুবপুর Read more

নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুর মৃত্যু
নোয়াখালীতে সিএনজি-পিকআপ সংঘর্ষে শিশুর মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সিফাত (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ Read more

পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না, হুঙ্কার মোদির
পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না, হুঙ্কার মোদির

কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ ঘিরে জাতির উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে ভারত কোনও ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল Read more

ঝড়ে গাছ ভেঙে বিধ্বস্ত কলেজ, খোলা আকাশের নিচে চলছে ক্লাস
ঝড়ে গাছ ভেঙে বিধ্বস্ত কলেজ, খোলা আকাশের নিচে চলছে ক্লাস

ঝড়ে গাছ ভেঙে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী স্কুল এন্ড কলেজের পাঁচ'টি ক্লাস রুম ভেঙে যাওয়ায় শিক্ষার্থীরা খোলা আকাশের নিচে ক্লাস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন