বরগুনা পাথরঘাটার বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ অক্টোবর) বিকেল ৩টার পরে পাথরঘাটা বলেশ্বর নদীর বিহঙ্গদ্বীপের ধানসীর মধ্যে থেকে সিদ্দিক (৩০) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়।বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি বড় টেংরা গ্রাম থেকে একটি ছোট নৌকা ও জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান। সিদ্দিক পাথরঘাটা সদর ইউনিয়নের টেংরা গ্রামের মরহুম আব্দুল মান্নানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। আজ জেলেরা মাছ শিকার করতে গিয়ে বিহঙ্গদ্বীপে লাশ দেখতে পায়। পরবর্তী সময়ে পরিবারের সদস্য ও ফায়ার সার্ভিস সদস্যরা গিয়ে লাশ উদ্ধার করে। নিহত জেলের গায়ে তিন-চারটি ফোসকার দাগ রয়েছে। স্থানীয়রা মনে করছেন, গভীর রাতে বজ্রপাতের কারণে হয়তো তার মৃত্যু হয়েছে। সিদ্দিকের বাবাও ১০ বছর আগে সমুদ্রে নিখোঁজ হয়েছিলেন।সিদ্দিকের স্ত্রী মনিরা আক্তার জানান, প্রতিদিনের মতো ওই দিন রাতেও মাছ ধরতে নদীতে গিয়েছিলেন তার স্বামী। ভোরে ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজখবর নেয়া হয়। পরে নদীতে খোঁজাখুঁজি করে তার নৌকা পাওয়া গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে কিছু জেলেরা ধানসীর মধ্যে লাশ দেখতে পায়।পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান বলেন, বলেশ্বর নদীতে নিখোঁজ জেলে সিদ্দিকের সন্ধানে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথ উদ্ধারের কাজে চলমান ছিল। বিকালে ৩টার দিকে স্থানীয় এক জেলে বিহঙ্গদ্বীপের ধানসীর মধ্যে মরদেহ দেখতে পেয়ে সংবাদ দিলে তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে
এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানা যাবে যেভাবে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১০ জুলাই) প্রকাশ করা হবে৷ দুপুর ২টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার Read more

‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ স্লোগান শিবিরের
‘তুমিও জানো, আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি’ স্লোগান শিবিরের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। প্রাপ্ত ফলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম Read more

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার
ট্রাইব্যুনাল চেয়ারম্যানের হ্যাক হওয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার করা হয়েছে। হ্যাকারকে চিহ্নিত Read more

চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব
চট্টগ্রাম বন্দর কাউকে দিচ্ছি না: প্রেস সচিব

চট্টগ্রাম বন্দরকে আমরা সংস্কার করতে চাচ্ছি। বন্দর কাউকে দিচ্ছি না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।রোববার (২৫ মে) Read more

৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের
৯১ স্থানে সভা-সমাবেশ করার অনুরোধ ডিএমপি কমিশনারের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জনভোগান্তি এড়াতে ব্যস্ত সড়ক পরিহার করে বিকল্প স্থানে রাজনৈতিক কর্মসূচিসহ সভা-সমাবেশ আয়োজনের অনুরোধ করেছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন