তথ্য প্রযুক্তির এই যুগে যেকোনো সময় একে অপরের সঙ্গে যোগাযোগ ও কথা বলা একেবারে সহজ। এর অন্যতম মাধ্যম হলো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো, ইমেইলসহ আরো বিভিন্ন অ্যাপের মাধ্যমে। মুসলিম সংস্কৃতির অংশ হিসেবে স্বভাবতই এতে সালাম দিচ্ছেন একে অপরকে। সালাম শান্তির সোপান। ইসলামী অভিবাদনের এক অনিন্দ্য কথন ও প্রশান্তির জন্ম দেয়। কল্যাণ বয়ে আনে। দাম্ভিক আত্মাকে পবিত্র করে তোলে। অহংকার থেকে মুক্তি দান করে। পরস্পর পরস্পরে সৃষ্ট বিদ্বেষ বিদূরিত করে। সালামের মাধ্যমে একে অপরের শান্তি কামনা করা হয়। এতে করে মানুষে মানুষে হৃদ্যতা গড়ে ওঠে। সমাজে অনাবিল সুখ-শান্তি আর ভালোবাসা বিরাজিত হয়।প্রযুক্তি নির্ভর এই অ্যাপগুলোতে কেউ সালাম দিলে তার জবাব দেওয়া কি জরুরি? অথবা এ বিষয়ে ইসলামী নির্দেশনা আসলে কি?হাদিস শরিফে এসেছে, যখন একজন মুসলমান অন্য মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে সালাম ও মুসাফাহা করেন, তখন আল্লাহতায়ালা তাদের বিদায় নেওয়ার আগেই উভয়ের গুনাহ মাফ করে দেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিলেন সালামের সর্বোত্তম অনুসরণকারী। ছোট-বড় সবাইকে তিনি নিজে এগিয়ে গিয়ে সালাম দিতেন। তার এই আমল আমাদের জন্য এক অনন্য আদর্শ।নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘তোমরা প্রকৃত ইমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা গড়ে না ওঠা পর্যন্ত তোমরা প্রকৃত ইমানদার হতে পারবে না। আমি কি তোমাদের এমন একটি কাজের কথা বলব না, যা করলে তোমরা একে অপরকে ভালোবাসতে লাগবে? (কাজটি হলো) তোমরা পরস্পরের মধ্যে সালাম প্রচার কর।’ (তিরমিজি : ২৬৮৮)সালামের কথা সামনে আসতেই অনেকেই জানতে চান, ‘মেসেঞ্জার, কমেন্ট বা এজাতীয় কোনো মাধ্যমে কেউ সালাম দিলে তার সালামের উত্তর দেওয়াও কি ওয়াজিব?’এ প্রসঙ্গে প্রখ্যাত ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ বলেন, ইসলামি শরিয়ত মতে সালাম দেওয়া সুন্নত। কিন্তু সালামের উত্তর যথাযথভাবে উচ্চারণ করে এবং সালামদাতাকে শুনিয়ে দেওয়া ওয়াজিব। আল্লাহ তায়ালা বলেন, ‘তোমাদেরকে যখন অভিবাদন করা হয়, তখন তোমরা তার চেয়ে উত্তম প্রত্যাবিদান করবে অথবা তার অনুরূপ করবে।’ (সুরা নিসা: ৮৬)আহমাদুল্লাহ জানান, এ আয়াতে ‘অভিবাদন’ বলে সালাম উদ্দেশ্য। আয়াতের মর্ম হলো, কেউ সালাম দিলে আরও উত্তম শব্দে সালামের জবাব দিতে হবে।তিনি বলেন, উল্লিখিত আয়াতে আল্লাহ সালামের কোনো বিশেষ ধরনকে নির্দিষ্ট করেননি। তাই সরাসরি সালাম দিলে যেমন সালামের উত্তর দেওয়া ওয়াজিব, কেউ মেসেজে লিখে সালাম দিলে ওই সালামের উত্তর দেওয়াও ওয়াজিব। অতএব মেসেঞ্জার, ইমো, হোয়াটসঅ্যাপ ইত্যাদি মেসেজিং অ্যাপে কেউ সালাম দিলে তার সালামের জবাব দিতে হবে।মাসিক আল কাউসারে বলা হয়েছে, উল্লিখিত ক্ষেত্রে সালামের জবাব তাকে শুনিয়ে দেওয়া জরুরি নয়। এমনকি জবাবের জন্য তাকে পাল্টা উত্তর লেখা বা ফোন করে জানানোও জরুরি নয়। কেবল মুখে জবাব দিয়ে দিলেই হয়ে যাবে। (ফয়জুল কাদির : ৪/৩১, রদ্দুল মুহতার : ৬/৪১৫)এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঢাকা–টাঙ্গাইল–যমুনা মহাসড়কে ৩০ কিমি ধীরগতি
ঢাকা–টাঙ্গাইল–যমুনা মহাসড়কে ৩০ কিমি ধীরগতি

ঈদ আনন্দ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিতে নাড়ির টানে ঘরমুখো হয়েছে লাখ লাখ মানুষ। ফলে যাত্রীবাহী গাড়ির চাপ বেড়েছে দেশের Read more

সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু
সাপে কাটার পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় সাপে কাটা এক যুবকের মৃত্যুকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কাতারে যাওয়ার প্রস্তুতিতে থাকা ওই যুবককে পদ্মগোখরো সাপে Read more

মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই
মুন্সিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৭ থেকে ৮টি দোকান আংশিক ও সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮০ Read more

ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৮০ কিলোমিটার এবং আরও তিন জেলার ওপর দিয়ে Read more

এক যুগ ধরে সংযোগ সড়ক বিহীন কমিউনিটি ক্লিনিক, ব্যাহত চিকিৎসা সেবা
এক যুগ ধরে সংযোগ সড়ক বিহীন কমিউনিটি ক্লিনিক, ব্যাহত চিকিৎসা সেবা

চারপাশে শষ্য খেত, তার মাঝখানে কমিউনিটি ক্লিনিক। নির্মাণের পর থেকেই নেই কোন সংযোগ সড়ক। এমনি চিত্র দেখা গিয়েছে জামালপুরের সরিষাবাড়ী Read more

চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব
চোখের চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন বিএনপি মহাসচিব

চোখের চিকিৎসার জন্য থাইল্যান্ডের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (১৩ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন