জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি।প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে নিউইয়র্ক ত্যাগ করেন প্রধান উপদেষ্টা।জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম জন এফ কেনেডি বিমানবন্দরে তাকে বিদায় জানান।২১ সেপ্টেম্বর দিনগত রাত ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়েন ড. মুহাম্মদ ইউনূস।সফরসঙ্গী হিসেবে ছয়জন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা নকিবুর রহমান তারেক, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা
৫ বছর অপরিষ্কার ট্যাংকের পানি পান করছিল জবি শিক্ষার্থীরা

দীর্ঘ পাঁচ বছর ধরে অপরিষ্কার ট্যাংকের পানি ব্যবহার করছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা। অবশেষে দীর্ঘ অবহেলার পর Read more

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট Read more

একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ছাত্রদল
একদল শিক্ষার্থী ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: ছাত্রদল

একদল শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার (১৮ আগস্ট) Read more

মেহেরপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ
মেহেরপুরে ইউপি সচিবের বিরুদ্ধে অনিয়ম ও দুর্ব্যবহারের অভিযোগ

মেহেরপুরের গাংনী উপজেলার ৫ নং মটমুড়া ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহমানের বিরুদ্ধে সেবা গ্রহীতাদের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিদিন সময়মতো অফিসে না Read more

গাজীপুরে মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন
গাজীপুরে মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন

গাজীপুরের কোনাবাড়ী ও কালিয়াকৈরের নছের মার্কেট এলাকায় মাদক, সন্ত্রাস ও দেহ ব্যবসা নির্মূলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।সোমবার (২৩ মার্চ) Read more

দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। রোববার (০৮ জুন) দিনগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন