বরিশালের গৌরনদীতে সংবাদ প্রকাশের জের ধরে সময়ের কন্ঠস্বর অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক খোলাকাগজ পত্রিকার গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দেয়ার প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় একটি সাংবাদিক সংগঠন। ‘সাংবাদিক নির্যাতন বন্ধ করো, স্বাধীন গণমাধ্যম নিশ্চিত করো’ এই শ্লোগান নিয়ে গৌরনদী সাংবাদিক ফোরামের আয়োজনে বুধবার (০১ অক্টোবর) দুপুরে দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সাংবাদিক ফোরামের আহবায়ক সরদার মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক ফোরামের উপদেষ্টা সৈয়দ নকিবুল হক, যুগ্ম-আহবায়ক কাজী রনি, সদস্য সচিব মেহেদী হাসান, যুগ্ম-সদস্য সচিব ইয়াদুল ইসলাম, আবদুল্লাহ আল-নোমান, সাংবাদিক সুমন তালুকদার, মাসুদ সরদার, জসীম উদ্দিন হাওলাদার, রুহুল আমিন, সিফাত হোসেন প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে সাংবাদিক মোল্লা ফারুক হাসানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাথায় চোট পেয়ে হাসপাতালে শরিফুল
মাথায় চোট পেয়ে হাসপাতালে শরিফুল

চট্টগ্রাম রয়্যালসের হয়ে অনুশীলনের সময় মাথায় চোট পেয়েছেন পেসার শরিফুল ইসলাম। ঝুঁকি এড়াতে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে চোট Read more

টাঙ্গাইলে অটোরিকশা চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১
টাঙ্গাইলে অটোরিকশা চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে এসে আব্দুল মুমিন (৩৫) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছেন। তিনি পাবনা জেলার সাথিয়া Read more

কটিয়াদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কটিয়াদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজীপুরে খতিব অপহরণ, দেশজুড়ে ইসকন কর্মীদের দ্বারা সংঘটিত সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি এবং দেশবিরোধী কার্যক্রমের অভিযোগ তুলে এর প্রতিবাদে Read more

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৫০ হাজার টাকা
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ৫০ হাজার টাকা

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে আব্দুল বারেক (৪০) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১০ Read more

বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪
বাঘায় পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৪

রাজশাহীর বাঘা উপজেলায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৬ মে) রাতে উপজেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন