সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিটের সাপ্তাহিক লটারির টিকিট জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। গত ২ বছর ধরে এই বাংলাদেশি  টিকিট কিনছিলেন। কিন্তু একবারও জেতেননি। সর্বশেষ নিজের স্ত্রী ফারহানা আক্তারের নামে টিকিট কেনেন তিনি। আর এই টিকিটেই বাজিমাত করেছেন ৪৩ বছর বয়সী এ প্রবাসী।তিনি গত ১৬ বছর ধরে আমিরাতে থাকছেন। এ রেস্তোরাঁ ব্যবসায়ী আল আইনকে নিজের বাড়ি হিসেবে অভিহিত করেছেন।ফারহানা আক্তারের নামে কেনা ০৩২১০৮ নম্বরের টিকিটটি ৫০ হাজার দিরহাম জিতেছে। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৭ লাখ টাকার সমান।বিগ টিকিট লটারি শোয়ের হোস্ট রিচার্ড যখন লটারি জয়ের কথা জানাতে ফারহানাকে ফোন করেন তখন ফোনটি ধরেন তার স্বামী। তিনি বলেন, আসলে স্ত্রীর নামে এ টিকিটটি তিনি কিনেছেন। এ বাংলাদেশি হোস্ট রিচার্ডকে বলেন, “আমি তার স্বামী। এবার আমি আমার স্ত্রীর নামে লটারির টিকিট কিনেছি। ধন্যবাদ। আমি খুবই খুশী।”তিনি জানান, লটারিতে জেতা এ অর্থ সরাসরি নিজের রেস্তোরাঁ ব্যবসায় লাগাবেন তিনি। এছাড়া নিজের কমিউনিটির মানুষদেরও কিছু সহায়তা করবেন।আগামী ৩ অক্টোবর বিগ টিকিটের সবচেয়ে বড় ড্র অনুষ্ঠিত হবে। ওইদিন যে বিজয়ী হবেন তিনি পাবেন ২০ মিলিয়ন দিরহাম। এদিকে ৫০ হাজার দিরহাম জেতা এ বাংলাদেশি জানিয়েছেন, তিনি বিগ টিকিটের লটারি কেনা অব্যাহত রাখবেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঈদে আসছে হানিফ সংকেতের বিশেষ আয়োজন ‘ইত্যাদি’
ঈদে আসছে হানিফ সংকেতের বিশেষ আয়োজন ‘ইত্যাদি’

ঈদের আনন্দ মানেই টেলিভিশনের পর্দায় বিভিন্ন অনুষ্ঠান। আর সেই বিনোদনের কেন্দ্রবিন্দুতে কয়েক যুগ ধরে নিজের রাজত্ব ধরে রেখেছে জনপ্রিয় ম্যাগাজিন Read more

সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম
সপ্তাহ ব্যবধানে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের দাম

টানা বৃষ্টির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সবজির সরবরাহ ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে পাইকারি ও খুচরা বাজারে। সবজির পাশাপাশি Read more

নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ
নাপা মজুদ থাকলেও রোগীদের কিনতে বাধ্য করার অভিযোগ

নার্সদের দুর্ব্যবহার, রোগীদের খাবারে অনিয়ম, সরবরাহ থাকলেও ঔষধ না দেওয়া সহ নানা অভিযোগের ভিত্তিতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান Read more

২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা
২৮২ কিমি বেগে জ্যামাইকায় আঘাত হানতে চলেছে মেলিসা

চলতি বছরের বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হারিকেন মেলিসা ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে। ইতোমধ্যেই সেখানে অন্তত তিনজনের Read more

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতা কর্মজীবীদের
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরার প্রতিযোগীতা কর্মজীবীদের

ঈদের ছুটি শেষে কর্মক্ষেত্রে ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের কর্মজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষেরা।গতকাল শুক্রবার এবং আজ শনিবার  বেলার Read more

উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে
উল্লাপাড়ায় সৎকারে বাধার অভিযোগ সনাতনী জামায়াত নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হিন্দু সম্প্রদায়ের সৎকার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে সনাতনী জামায়াত হিন্দু উল্লাপাড়া উপজেলা শাখার সভাপতি বাবলু ভৌমিকের বিরুদ্ধে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন