শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই আজম।বুধবার (১ অক্টোবর) দুপুরে তিনি আনোয়ারা কচিকাঁচা গোষ্ঠী দুর্গা মন্দির ও আনোয়ারা রামকৃষ্ণ মিশন দুর্গা মন্দিরে যান। এ সময় পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন তিনি।পরিদর্শনে জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি দীপক কুমার পালিত, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) পাঠান মো. সাইফুজ্জামান, ইউএনও তাহমিনা আক্তার, আনোয়ারা সার্কেল এএসপি সোহানুর রহমান সোহাগ, ওসি মো. মনির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে উপদেষ্টা ফারুক-ই আজম বলেন, ধর্মমত নির্বিশেষে বহুকাল ধরে আমরা বাঙালিরা দূর্গোৎসব উদযাপন করে আসছি। সে হিসেবে সনাতনীদের জন্য এটি দূর্গাপূজা হলেও সমাজের জন্য এটি দূর্গোৎসব। তাই এই দূর্গোৎসবকে সামনে রেখে রাষ্ট্র, প্রশাসন, আইনশৃঙ্খলাবাহিনী এবং স্থানীয় সকল জনসাধারণ একাকার হয়ে আয়োজনের সাথে সম্পৃক্ত আছে যাতে নির্বিচ্ছন্নভাবে এই উৎসব সমাপ্ত হয়।বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার আহ্বায়ক সাগর মিত্রের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য দেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, আমরা বাঙালি এক সংবেদনশীল জাতি। যুগ যুগ ধরে একে অপরের প্রতি সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রেখে আসছি। সেই ধারাবাহিকতায় দুর্গাপূজার উৎসবও শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। প্রতিটি পূজা মণ্ডপে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ সদস্যরা।আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, আমি উপজেলার প্রত্যন্ত অঞ্চল ও উপকূলীয় এলাকার একাধিক পূজামণ্ডপ সরেজমিনে ঘুরে দেখেছি। সব জায়গায় শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পূজা উদযাপন হচ্ছে। আজ নবমী পর্যন্ত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করছি, দশমী পর্যন্ত একইভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই আজম পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির ধরে রাখার আহ্বান জানান।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহার প্রদেশে নিহত ৪০
পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহার প্রদেশে নিহত ৪০

অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত ১১৫ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও অন্তত ১১৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনে আরও অন্তত ১১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই ছিলেন ত্রাণের আশায় জড়ো Read more

ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত
ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে আহতদের এখন চিকিৎসা চলছে, তাদের সাহায্য করার জন্য ভারত Read more

শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
শনিবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রান্সফর্মার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা কর্তন কাজের জন্য সিলেট বিভাগের বেশ কয়েকটি জায়গায় আগামী শনিবার Read more

আবু ত্বহার পক্ষে সাফাই দিয়ে তোপের মুখে কাসিমী
আবু ত্বহার পক্ষে সাফাই দিয়ে তোপের মুখে কাসিমী

সম্প্রতি আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার। নিজের ফেসবুক পেজে এক Read more

দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম
দেশের বাজারে কমেছে স্বর্ণ ও রুপার দাম

দেশের বাজারে আজ রবিবার (৪ জানুয়ারি) স্বর্ণ ও রুপার দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত ১ জানুয়ারি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন