রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় যে আহতদের এখন চিকিৎসা চলছে, তাদের সাহায্য করার জন্য ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও দগ্ধ রোগীদের চিকিৎসার জন্য বিশেষায়িত কিছু সরঞ্জাম ঢাকায় পাঠানো হচ্ছে।দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি বাংলা।দিল্লির ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, দগ্ধ রোগীদের চিকিৎসায় অভিজ্ঞ দুই বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্সদের একটি ছোট দল মঙ্গলবার(২২ জুলাই) ঢাকায় পৌঁছাবেন। একই সঙ্গে বিশেষায়িত মেডিকেল ইকুইপমেন্টও পাঠানো হচ্ছে। প্রয়োজনে আরও চিকিৎসক পাঠানো হবে।সূত্র মতে, দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশে তার সমমর্যাদাসম্পন্ন কর্মকর্তাকে ফোন করে ভারতের পূর্ণ সহায়তার আশ্বাস দেন।একই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘এক্স’ হ্যান্ডেলে পোস্ট করে দুর্ঘটনায় শোক প্রকাশ করেন এবং জানান, এই দুঃসময়ে ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।ঢাকায় বাংলাদেশ সরকার ভারতীয় দূতাবাসের মাধ্যমে জানায়, বেশিরভাগ আহতের দেহ পুড়ে যাওয়ায় বার্ন ইউনিটে অভিজ্ঞ বিশেষজ্ঞ দল, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ সরবরাহ জরুরি। ভারতের পক্ষ থেকে তাত্ক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে চিকিৎসক ও নার্স পাঠানোর সিদ্ধান্ত হয়।এছাড়াও ভবিষ্যতে ভারত থেকে আরও মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি চলছে বলে দু’দেশের কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুতিনের আলোচনার প্রস্তাবে জেলেনস্কি বললেন, ইউক্রেন প্রস্তুত
পুতিনের আলোচনার প্রস্তাবে জেলেনস্কি বললেন, ইউক্রেন প্রস্তুত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছেন। বিপরীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেন প্রস্তুত।এক্স হ্যান্ডলে দেওয়া Read more

শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে
শিক্ষকদের বাড়িভাড়া ১৫ শতাংশ করা হচ্ছে

আন্দোলনরত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে Read more

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের Read more

মাচাদো ‘অসাধারণ নারী’, নোবেল পদক উপহার পেয়ে বললেন ট্রাম্প
মাচাদো ‘অসাধারণ নারী’, নোবেল পদক উপহার পেয়ে বললেন ট্রাম্প

ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মাচাদোকে ‘অসাধারণ Read more

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৫০ জেলে আটক
বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে ১৫০ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে পায়রা নদীতে মাছ ধরার অভিযোগে বরগুনার তালতলীতে অভিযান চালিয়ে ৩৫টি ট্রলারসহ ১৫০ জেলেকে আটক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার Read more

কেরানীগঞ্জে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার
কেরানীগঞ্জে গাঁজাসহ মাদককারবারি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে আনুমানিক এক লাখ ৬৮ হাজার টাকা মূল্যমানের ৫ দশমিক ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন