শারদীয় দুর্গাপূজার টানা চার দিনের ছুটিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশ থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গ্রামের পথের মানুষের ঢল নেমেছে। অতিরিক্ত যানবাহনের কারণে প্রধান দুটি সড়ক ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। একই সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশেও গাড়ির ধীরগতি ও থেমে থেমে চলার খবর পাওয়া গেছে।বুধবার (০১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রেকার দিয়ে মহাসড়ক থেকে বিকল যানবাহনটি সড়িয়ে নিলে যানবাহন চলাচল শুরু করে। এর আগে রাত ৩টা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে এ যানজট শুরু হয় এবং তার স্থায়ীত্ব থাকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। হাইওয়ে পুলিশের দায়িত্বহীনতার কারণে যানজটের তীব্র আকার ধারণ করে বলে অভিযোগ রয়েছে।যাত্রী তারা মিয়া জানান, পূজার ছুটি শুরু হওয়ায় সবাই গ্রামের বাড়ি যেতে রওনা হয়েছেন। সাধারণ দিনে সাইনবোর্ড থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত যেতে যেখানে আধা ঘণ্টা সময় লাগে, আজ সেখানে তিন থেকে চার ঘণ্টা লেগে যাচ্ছে।যাত্রী রিয়া বলেন, ‘প্রতি বছর পূজার ছুটিতে আমরা গ্রামে যাই। কিন্তু এ বছর যানজট এত ভয়াবহ যে, কখন পৌঁছাতে পারব সেটি নিয়েই দুশ্চিন্তায় আছি।’শুধু চট্টগ্রামমুখী সড়ক নয়, ঢাকা-সিলেট মহাসড়কেও একই চিত্র। ভৈরব, নরসিংদী ও আড়াইহাজার অংশে যানবাহন ধীর গতিতে চলছে।বাসযাত্রী হারুন বলেন, ‘সিলেট যেতে সাধারণত ছয়-সাত ঘণ্টা লাগে। কিন্তু আজ সকাল থেকে রওনা হয়েছি, এখনো নরসিংদী পার হতে পারিনি।’একই অভিজ্ঞতা জানিয়েছেন ট্রাকচালক আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এতে জ্বালানি খরচ বেড়ে যাচ্ছে, আর মালিকদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।’পুলিশ জানায়, ছুটির চাপের পাশাপাশি বৈরী আবহাওয়া যুক্ত হওয়ায় সড়কে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।শিমরাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: জুলহাস উদ্দিন জানান, ‘গতকাল রাতে ও আজ সকালে মহাসড়কের পৃথক দু’টি স্থানে দুইটি যানবাহন বিকল হয়ে পড়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়াও টানা চার দিনের ছুটির কারণে সড়কে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি গাড়ির চাপ বেড়েছে। এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।’কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ‘আমরা বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। তবে গাড়ির চাপ অনেক বেশি হওয়ায় যানজট নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে। একাধিক টিম কাজ করছে, আশা করছি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাতারে হামলার পর ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
কাতারে হামলার পর ইসরাইলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরাইলে পৌছেছেন। কাতারে হামলার ঘটনায় ইসরাইল ব্যাপক সমালোচনার মুখে পড়লেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ Read more

চুয়াডাঙ্গার জীবননগরে জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম
চুয়াডাঙ্গার জীবননগরে জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় জ্বালানি তেল বিক্রিতে নতুন নিয়ম কার্যকর হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ৭টা থেকে জীবননগর উপজেলায় তেল Read more

এনসিপির কার্যালয়ের পাশে ফের ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের পাশে ফের ককটেল বিস্ফোরণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে বাংলামোটরে রূপায়ন টাওয়ারের Read more

বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশ-শ্রীলঙ্কাসহ টিভিতে আজকের খেলা

আজকের দিনটি ক্রীড়া প্রেমীদের জন্য একটি উত্তেজনাপূর্ণ দিন। আজ বুধবার (১৮ জুন) বাংলাদেশ-শ্রীলঙ্কার টেস্ট ম্যাচটি প্রচার করবে টি-স্পোর্টস টিভি ও Read more

আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ
আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ

‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আজ থেকে ২৫ মার্চ Read more

সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে
সন্ত্রাসবিরোধী আইনে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে

সাংবাদিক আনিস আলমগীরকে সন্ত্রাসবিরোধী আইনে ঢাকার উত্তরা পশ্চিম থানায় হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন