নোয়াখালী সদরে ডাকাতিকালে গণধর্ষণের ঘটনায় করা মামলার অন্যতম আসামি ইউসুফ ওরফে রুবেলকে (৩৭) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। ঘটনার দীর্ঘ এক বছর পর তাকে গ্রেফতার করা হয়।মঙ্গলবার (১৩ জানুয়ারি) র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বিষয়টি নিশ্চিত করেন। সোমবার বিকেলে সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী ও র‍্যাব-৭ (সিপিএসসি) পতেঙ্গা, চট্টগ্রামের যৌথ অভিযানে নোয়াখালী সুধারাম মডেল থানাধীন সোনাপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।র‍্যাব জানায়, গেল বছরের ১১ জানুয়ারি রাত ২টার দিকে সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নে একটি বাড়িতে ডাকাতির সময় গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। এরপর মামলাটি র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ছায়া তদন্তের মাধ্যমে অনুসন্ধান করে। তদন্তের একপর্যায়ে ঘটনার সঙ্গে জড়িত তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপর তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দীর্ঘ অনুসন্ধান ও অভিযান পরিচালনা করে র‍্যাব অপর আসামি ইউসুফ ওরফে রুবেলকে শনাক্ত ও গ্রেপ্তার করে।নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কামান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করা নিয়ে বিশেষ সতর্কবার্তা
মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করা নিয়ে বিশেষ সতর্কবার্তা

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিয়ে করার বিষয়ে বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা জানিয়েছেন Read more

সাফ চ্যাম্পিয়নশিপে বৃষ্টিতে ভেসে গেল মাঠ, মাঝপথে ভেন্যু পরিবর্তন
সাফ চ্যাম্পিয়নশিপে বৃষ্টিতে ভেসে গেল মাঠ, মাঝপথে ভেন্যু পরিবর্তন

চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দেখা গেল এক নজিরবিহীন দৃশ্য। বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচের দ্বিতীয়ার্ধ মাঠেই গড়ায়নি মূল ভেন্যুতে। Read more

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুম‌কি হতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে দ্রুতই এই সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকির কারণ হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা Read more

ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে
ইসরায়েলের কয়েক হাজার পারমাণবিক গোপন নথি ইরানের হাতে

ইরানের গোয়েন্দা সংস্থা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির Read more

কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ
কিশোরগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও নির্যাতনের অভিযোগ

কিশোরগঞ্জে সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়াকে কেন্দ্র করে জমি দখল ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ Read more

মুন্সিগঞ্জে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন
মুন্সিগঞ্জে খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন

মুন্সিগঞ্জের মিরকাদিমে ঐতিহ্যবাহী রিকাবিবাজার খাল খনন, খালের দুইপাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন