যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে ১৩টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ইয়েমেনের হুতি আন্দোলন (আনসারআল্লাহ)।মঙ্গলবার সানায় হুতি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টারের এক বিবৃতিতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় ১৩ কোম্পানির পাশাপাশি ৯ ব্যক্তি ও দুটি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে।গত মে মাসে ওয়াশিংটন ও হুতিদের মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। তবে চলতি সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র হুতিদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ বলে উল্লেখ করেন।মার্কিন ট্রেজারি জানিয়েছিল, ওই নিষেধাজ্ঞায় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং চারটি জাহাজ অন্তর্ভুক্ত ছিল। এদের বিরুদ্ধে অভিযোগ—অর্থ সংগ্রহ, চোরাচালান ও হামলায় সম্পৃক্ত থাকা। এতে কিছু চীনা কোম্পানিও ছিল, যারা হুতিদের সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত বলে দাবি করা হয়।২০২৩ সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, হুতিরা লোহিত সাগরে বাণিজ্যপথে বিঘ্ন ঘটাচ্ছে। তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশেষ করে ইসরায়েল-সম্পৃক্ত জাহাজগুলোর ওপর। হুতিদের দাবি, এসব হামলা গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ ও ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হচ্ছে। সূত্র : শাফাক নিউজ।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে এক হচ্ছে বাংলাদেশসহ ২০ দেশ
ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণে এক হচ্ছে বাংলাদেশসহ ২০ দেশ

আন্তর্জাতিক আইন লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ঘোষণার লক্ষ্যে জরুরি সম্মেলনে বসছে ২০টিরও বেশি দেশ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট Read more

বকশীগঞ্জের কোটি টাকার আশ্রয়ন প্রকল্প এখন গোচারণ ভূমি
বকশীগঞ্জের কোটি টাকার আশ্রয়ন প্রকল্প এখন গোচারণ ভূমি

সরকারের কোটি টাকা খরচে নির্মিত আশ্রয় প্রকল্পে ৬ বছরেও গড়ে উঠেনি মানুষের বসতি। পড়ে পড়ে নষ্ট হচ্ছে আশ্রয় প্রকল্পের ঘরগুলো। Read more

ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!
ভারতে মেয়ের হবু স্বামীকে নিয়ে পালালেন হবু শাশুড়ি!

হবু স্ত্রী নয়, বরং হবু শাশুড়িকে নিয়ে পালিয়ে গেছেন এক যুবক।ফিরে এসে সেই নারী আবার বলছেন এখন থেকে সেই হবু Read more

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাঙচুরসহ আহত ১০
ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাঙচুরসহ আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ভাঙচুরসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার আগানগর ইউনিয়নের Read more

২৩ জুন: নামাজের সময়সূচি
২৩ জুন: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি Read more

ভারতের সঙ্গে মিলিয়ে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
ভারতের সঙ্গে মিলিয়ে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রতিবছর ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত মধ্যরাত) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন