ফরিদপুরের সালথায় নাতনিকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন আমিরন বেগম (৬০) নামে এক বৃদ্ধা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আমিরন বেগম পার্শ্ববর্তী সোনাপুর ইউনিয়নের রায়েরচর গ্রামের মৃত হালিম সরদারের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সকালে আমিরন বেগম নাতনিকে ফুলবাড়িয়া মাদ্রাসায় পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ফুলবাড়িয়া বাজার এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে সালথা থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘মোটরসাইকেলের ধাক্কায় নিহত আমিরন বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫০ উপজেলায় প্রাথমিক স্কুলে খাবার পাবে শিশুরা
১৫০ উপজেলায় প্রাথমিক স্কুলে খাবার পাবে শিশুরা

দেশের ৮টি বিভাগের ৬২টি জেলার নির্বাচিত ১৫০টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চালু হতে যাচ্ছে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’। এই Read more

বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন
বান্দরবানে যথাযোগ্য ধর্মীয় উদ্দীপনায় বুদ্ধ পূর্ণিমা উদযাপন

বান্দরবানে যথাযথ ধর্মীয় মর্যাদায় ও ধর্মীয়  ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে  উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম Read more

বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের
বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো যুবকের

রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাঝিপাড়া ১৮ কিলো নামক এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজন নিহত এবং আহত হয়েছেন দুইজন।মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে Read more

বিকল্প চিকিৎসা পদ্ধতির এক সম্ভাবনাময় অধ্যায় হোমিওপ্যাথি
বিকল্প চিকিৎসা পদ্ধতির এক সম্ভাবনাময় অধ্যায় হোমিওপ্যাথি

আজ ১০ এপ্রিল, প্রতি বছর এই দিনটিতে বিশ্বব্যাপী পালিত হয় ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’। এই দিনটি মূলত আধুনিক হোমিওপ্যাথির জনক জার্মান Read more

নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
নওগাঁয় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

নওগাঁয় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার Read more

লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবদল নেতা আটক

লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় অভিযান চালিয়ে যুবদল নেতা মো. বিল্লাল হোসেন (৫৫)কে আটক করেছে সেনাবাহিনী। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন