বরগুনার আমতলী উপজেলায় ৬০ হাজার টাকা চাঁদা না দেওয়ায় এক কৃষকের এক একর জমির আমন ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গোজখালী গ্রামে সোমবার রাতে।ভুক্তভোগী কৃষক জলিল খাঁন জানান, প্রায় ২৫ দিন আগে তিনি জমিতে আমন ধানের চারা রোপণ করেন। এরপর থেকেই স্থানীয় প্রভাবশালী আতাহার গাজীর ছেলে রুহুল আমিন গাজী তার কাছে ৬০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় সোমবার রাতে রুহুল আমিন, জালাল ঘরামীসহ ১৫-২০ জন তার জমির সব চারা উপড়ে কাঁদায় পুঁতে ফেলে।জলিল খাঁনের অভিযোগ, গত বছরও একই কায়দায় রুহুল আমিন ও তার লোকজন তার জমির ধান নষ্ট করেছিল। তখন স্থানীয়রা শালিস বৈঠকে তাদের ২০ হাজার টাকা জরিমানা করলেও তা আজও পরিশোধ করেনি।কান্নাজড়িত কণ্ঠে জলিল খাঁন বলেন, ‘আমি গরীব মানুষ, দাবীকৃত চাঁদা দিতে পারিনি। ভয়ে এতদিন রাত জেগে জমি পাহারা দিয়েছি। কিন্তু অসুস্থ থাকায় সোমবার রাতে পাহারা দিতে পারিনি। সেই সুযোগে তারা আমার ধানের চারা তুলে ফেলেছে। আমি এর বিচার চাই।’এ বিষয়ে অভিযুক্ত রুহুল আমিন গাজী চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘জলিল খাঁনের ধানের চারা আমি তুলিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে।’আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, ‘এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
বিরামপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার Read more

সখীপুরে নড়বড়ে সাঁকোতে খালে ঝুঁকিপূর্ণ পারাপার
সখীপুরে নড়বড়ে সাঁকোতে খালে ঝুঁকিপূর্ণ পারাপার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাঘবেড়-গজারিয়া সড়কের গোহালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকোতে পারাপার হচ্ছে এলাকাবাসী। তাদের দীর্ঘ দিনের দাবি ওই কাঁচা Read more

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেপ্তার
২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেপ্তার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার Read more

ফাজিল পরীক্ষা শুরু, নকল-অনিয়মে জড়ালে কঠোর শাস্তি
ফাজিল পরীক্ষা শুরু, নকল-অনিয়মে জড়ালে কঠোর শাস্তি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশে ফাজিল (পাস) পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে পরীক্ষা শুরু Read more

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের ‘বহিরাগত’ বলে মন্তব্য করায় শুরু হয়েছে উত্তেজনা, যা গড়িয়েছে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে। ফেসবুকে Read more

পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের দাবি ভিপি নুরের
পিআর পদ্ধতিতে আগামী সংসদ নির্বাচনের দাবি ভিপি নুরের

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল দলের অংশগ্রহণের মাধ্যমে সরকার গঠিত হয়ে দেশ এগিয়ে যাবে। এ দেশের জনগণ অংশগ্রহণমূলক নির্বাচন চায়—আনুপাতিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন