মুন্সিগঞ্জের সীমান্তবর্তী মেঘনা নদীতে বালুবাহি বাল্কহেডের ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবির ৩১ ঘণ্টা পর নিখোঁজ জেলে মো. শরীফের (৩২) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকার অদূরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চরহোগলা গ্রাম সংলগ্ন মেঘনায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। জেলে শরীফ মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার প্রয়াত মো. হোসেনের ছেলে।মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শফিকুল ইসলাম জানান, আগের দিন সোমবার সকাল ৬টার দিকে চরহোগলা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে ট্রলারে করে মাছ শিকার করছিল ৬ জেলে। এ সময় বালুবাহি একটি বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে গেলে সাতরিয়ে তীরে উঠতে সক্ষম হন ৫ জেলে। এতে জেলে শরীফ নিখোঁজ থাকেন। তিনি আরো জানান, ওই দিন সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে। মঙ্গলবার দুপুরে নিখোঁজ জেলের লাশ মেঘনায় ভেসে উঠে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তাসকিনের বিরুদ্ধে তদন্তে নামল বিসিবি
তাসকিনের বিরুদ্ধে তদন্তে নামল বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রোববার (২৭ Read more

ভারতে বহুতল ভবন ধসে ১৫ জনের প্রাণহানি
ভারতে বহুতল ভবন ধসে ১৫ জনের প্রাণহানি

ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার শহরে চারতলা একটি আবাসিক ভবন ধসে ১৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার রাত ১২টার কিছু পরেই Read more

রাতে ইলিশ ধরে ভোরে বিক্রি, গলাচিপায় নিষেধাজ্ঞা যেন তামাশা
রাতে ইলিশ ধরে ভোরে বিক্রি, গলাচিপায় নিষেধাজ্ঞা যেন তামাশা

সরকারের জারি করা ২২ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালীর গলাচিপায় বসছে অবৈধভাবে আহরণ করা ইলিশের হাট। মা ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা Read more

‘ভিসা ক্যাসকেড’ পদ্ধতিতে সহজে মিলবে শেনজেন ভিসা
‘ভিসা ক্যাসকেড’ পদ্ধতিতে সহজে মিলবে শেনজেন ভিসা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্প্রতি 'ভিসা ক্যাসকেড' পদ্ধতি চালু করেছে, যা ইউরোপ ভ্রমণকারীদের জন্য এক দারুণ খবর। এই নতুন ব্যবস্থার অধীনে, Read more

যশোরে কিশোরীর গোসলের ভিডিও ধারণকারীকে গণপিটুনি
যশোরে কিশোরীর গোসলের ভিডিও ধারণকারীকে গণপিটুনি

যশোরে এক কিশোরীর গোসলের ভিডিও ধারণ করায় ওহিদুল ইসলাম (৩১) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়েছেন। রোববার (০৫ অক্টোবর) দুপুরে শহরের Read more

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা, অটোরিকশা চালক আটক
নেত্রকোনায় মাদ্রাসাছাত্রকে বলাৎকারের চেষ্টা, অটোরিকশা চালক আটক

নেত্রকোনার আটপাড়ায় ৮ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগে মাসুম মিয়া (৪৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন