ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্প্রতি ‘ভিসা ক্যাসকেড’ পদ্ধতি চালু করেছে, যা ইউরোপ ভ্রমণকারীদের জন্য এক দারুণ খবর। এই নতুন ব্যবস্থার অধীনে, যারা পূর্বে তাদের শেনজেন ভিসাগুলো সঠিকভাবে ব্যবহার করেছেন, তাদের জন্য দীর্ঘমেয়াদী ও একাধিকবার প্রবেশযোগ্য (মাল্টিপল-এন্ট্রি) শেনজেন ভিসা পাওয়া এখন অনেক সহজ হবে।নতুন নিয়মের বিস্তারিতমধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, নতুন নিয়মটি বেশ সরল। গত তিন বছরে যারা দুটি স্বল্পমেয়াদী শেনজেন ভিসা সফলভাবে ব্যবহার করে ইউরোপ ভ্রমণ করেছেন, তারা এখন দুই বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই দুই বছরের ভিসা যদি সঠিকভাবে ব্যবহৃত হয়, তাহলে পরবর্তী ধাপে পাঁচ বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসার জন্য আবেদন করার সুযোগ মিলবে। তবে, এই সুবিধা পেতে হলে আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ থাকতে হবে।যেসব দেশের নাগরিকরা সুযোগ পাচ্ছেনপ্রাথমিকভাবে, ভারত, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার নাগরিকরা এই নতুন ‘ভিসা ক্যাসকেড’ সুবিধার আওতায় এসেছেন। এ দেশগুলোর নাগরিকরা সহজেই ভিসা পাবেন।এই পদ্ধতি কেন সুবিধাজনক? প্রতিবার শেনজেন ভিসার জন্য আবেদন করা এবং অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ছিল বেশ সময়সাপেক্ষ ও কষ্টকর। যাদের পূর্বের ভিসা সঠিকভাবে ব্যবহারের প্রমাণ আছে, আর্থিক সামর্থ্য ও ভ্রমণ বিমা আছে, তারা প্রয়োজনীয় নথি জমা দিয়ে কয়েক বছরের জন্য ইউরোপে বারবার প্রবেশের সুযোগ পাবেন। এতে তাদের সময়, অর্থ এবং ভিসা আবেদনের ঝামেলা অনেকটাই কমে যাবে।ভবিষ্যৎ পরিকল্পনাযদিও এই সুবিধা এখনো সব দেশের নাগরিকদের জন্য চালু হয়নি, তবে ইউরোপীয় ইউনিয়ন আরও দেশকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা করছে। সূত্র: গালফ নিউজএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন
জকসু নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে Read more

ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প
ভারতের ওপর ফের শুল্ক আরোপের হুমকি দিলেন ট্রাম্প

রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখলে ভারতের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, নয়াদিল্লি Read more

খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু
খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

 কুড়িগ্রামের উলিপুরে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রিদম বাবু (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) Read more

১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দিলেন প্রধান উপদেষ্টা
১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ দিলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সোমবার ১২ তরুণকে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান করেছেন। স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের Read more

বাসচাপায় প্রভাষক নিহত, সড়ক অবরোধে উত্তাল আমতলী
বাসচাপায় প্রভাষক নিহত, সড়ক অবরোধে উত্তাল আমতলী

৫ আগস্ট ‘ফ্যাসিষ্ট শেখ হাসিনা পতন দিবস ও গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন