বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছর পেরিয়ে গেলেও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এখনও কোনো মনোরোগ চিকিৎসক (সাইকোলজিস্ট) বা কাউন্সিলিং সেন্টার নেই। দেশের কৃষি শিক্ষার অন্যতম এই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে এমন অত্যাবশ্যকীয় একটি সুবিধার অভাব থাকায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য এবং সার্বিক কল্যাণের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানসিক চাপ, হতাশা, এবং আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় কাউন্সেলিং সার্ভিসের গুরুত্ব এখন অনস্বীকার্য। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) থেকেও শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানী নিয়োগের নির্দেশনা রয়েছে। তবুও শেকৃবিতে এই বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।শিক্ষার্থীদের অভিযোগ, একাডেমিক চাপ, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা, আবাসিক হল জীবনের নানা সমস্যা এবং ব্যক্তিগত উদ্বেগের কারণে তারা প্রায়শই মানসিক সমস্যার সম্মুখীন হন। এই পরিস্থিতিতে একজন পেশাদার মনোবিজ্ঞানীর পরামর্শ ও সহায়তা তাদের জন্য অত্যন্ত জরুরি।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানান, ‘আমাদের বড় কোনো মানসিক সমস্যা হলে বাইরে থেকে চিকিৎসা নিতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যদি একজন মনোবিজ্ঞানী থাকতেন, তাহলে আমরা সহজেই সাহায্য চাইতে পারতাম।’বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেন  বলেন, ‘আমাদের চাহিদার কথা জানিয়ে আমরা ইউজিসিতে চাহিদাপত্র পাঠিয়েছি। মনোবিজ্ঞানী নিয়োগের বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনায় আছে এবং এ বিষয়ে প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে ঠিক কবে নাগাদ এই শূন্যতা পূরণ হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ তারা জানাতে পারছি না।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু
চুয়াডাঙ্গা কারাগারে আসামির মৃত্যু

চুয়াডাঙ্গায় এক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জেল কারাগারে মৃত্যু হয়েছে। সোমবার (০২ জুন) সকালে চুয়াডাঙ্গা জেলা কারাগারে তার মৃত্যু হয়। Read more

বেনাপোলে অপহৃত কিশোর ইদ্রিস ৩ দিন পর উদ্ধার
বেনাপোলে অপহৃত কিশোর ইদ্রিস ৩ দিন পর উদ্ধার

যশোরের বেনাপোল থেকে অপহৃত কিশোর মটর মেকানিক ইদ্রিস আলীকে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় অপহরণকারীরা তাকে Read more

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল তবে কিছু উদ্বেগ রয়েছে
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল তবে কিছু উদ্বেগ রয়েছে

প্রতি বছরের ন্যায় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) Read more

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১২
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত ১২

ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এই হামলার পর আহতদের Read more

সরিষাবাড়ীতে মসজিদে যাতায়াতের রাস্তা নিয়ে হট্টগোল, লাশ দাফনেও বাধা
সরিষাবাড়ীতে মসজিদে যাতায়াতের রাস্তা নিয়ে হট্টগোল, লাশ দাফনেও বাধা

জামালপুরের সরিষাবাড়ীতে মসজিদে যাতায়াত রাস্তা নিয়ে সমাজবাসীর দুইপক্ষের মধ্যে হট্টগোল ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সমাজে মারা যাওয়া ব্যক্তির Read more

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন
বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে কমিটি গঠন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়ন ও হয়রানি প্রতিরোধে নতুন অভিযোগ কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন