মুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় সিয়াম নামে আরও এক মাদক ব্যবসায়ী। রবিবার ( ২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গজারিয়া গ্রামে এ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে আটকৃকতরা হলো গজারিয়া গ্রামের মৃত লিটন কাজীর ছেলে নয়ন কাজী (২৩) ও একই গ্রামের সিদ্দিক লস্করের ছেলে নাদিম (২৫)।এ সময় পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী সিয়ামের কক্ষ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা, একটি ছুরি, এক বক্সভর্তি ধাতব বল, নগদ ৮৫ হাজার টাকা এবং ভবনের বাহির থেকে পরিত্যক্ত অবস্থায় একটি তাজা গুলি উদ্ধার করে পুলিশ।গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, ‘আটককৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা ও উদ্ধার হওয়া বিভিন্ন আলামতের বিষয়ে খতিয়ে দেখা হবে।’এসএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
দেশে কোনো ধর্মীয় বিভেদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমাদের বাংলাদেশে কোনো ধর্মীয় বিভেদ নেই। সবাই শান্তিপূর্ণ ও সহাবস্থানে Read more

কোম্পানীগঞ্জে ফুটবল খেলায় হেরে প্রতিপক্ষের হামলা, আহত ১০
কোম্পানীগঞ্জে ফুটবল খেলায় হেরে প্রতিপক্ষের হামলা, আহত ১০

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট খেলায় হেরে ক্ষিপ্ত হয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় খেলোয়াড়সহ অন্তত ১০ জন Read more

মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনি, একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা
মাদারীপুরে চোর সন্দেহে গণপিটুনি, একজনের চোখ উপড়ে ফেলার চেষ্টা

মাদারীপুরে চোর সন্দেহে তিন যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। এ সময় একজনের দু’চোখ তুলে ফেলার চেষ্টা করা Read more

সারা দেশে গ্রেপ্তার ১৭৮৭ জন
সারা দেশে গ্রেপ্তার ১৭৮৭ জন

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বিকেলে পুলিশ Read more

জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
জামালপুর-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।রবিবার (১১ Read more

সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি
সেপ্টেম্বরে বেড়েছে মূল্যস্ফীতি

আগস্টে সামান্য কমার পর সেপ্টেম্বর মাসে আবারও দেশের সামগ্রিক মূল্যস্ফীতি বাড়ার চিত্র দেখা গেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সোমবার (৬ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন