আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকাল আরও এক মার্কিন নাগরিককে মুক্তি দিয়েছে। ওয়াশিংটনের জিম্মি দূত অ্যাডাম বোহেলারের সফরের পর রবিবার (২৮ সেপ্টেম্বর) তাকে মুক্তি দেয়া হয়। মার্কিন সরকার এ তথ্য নিশ্চিত করেছে।সোমবার (২৯ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়।নাম বা জাতীয়তা প্রকাশ না করার শর্তে একটি সরকারী সূত্র রয়টার্সকে জানান, ২০২৪ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে আটক ছিলেন আমির আমিরি। তাকে কাতারের মধ্যস্থতার মাধ্যমে মুক্তি দেয়া হয় এবং রোববার সন্ধ্যায় তিনি দোহার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তালেবানদের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে ফিরিয়ে দেয়ার আহ্বান জানানোর এক সপ্তাহ পর বোহলার সেখানে  সফর করেন। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, যদি তা না করা হয় তাহলে আফগানিস্তানের সাথে খারাপ কিছু ঘটবে। কাতারের মধ্যস্থতায় এ বছর তালেবানের কাছ থেকে মুক্তিপ্রাপ্ত আমিরি পঞ্চম মার্কিন নাগরিক। আট মাস ধরে এক ব্রিটিশ দম্পতির সাথে তাকে আটকে রাখা হয় বলে সূত্র জানায়।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মুক্তির বিষয়টি নিশ্চিত করে এক্সে জানান, ‘আমি কাতারকে আমিরির মুক্তি নিশ্চিত করতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাতে চাই। পোটাস (রাষ্ট্রপতি) স্পষ্ট করে দিয়েছেন যে বিদেশে অন্যায়ভাবে আটক প্রতিটি আমেরিকান দেশে ফিরে না আসা পর্যন্ত আমরা থামব না।’ এদিকে, এক বিবৃতিতে, এখনও আটক আহমেদ হাবিবির ভাই বলেন, তিনি প্রশাসনের কাছ থেকে বারবার আশ্বাস পেয়েছেন যে তার ভাই হাবিবিকেও মুক্ত করা হবে।  তবে, আফগানিস্তানের তালেবান সরকার হাবিবিকে আটক করার কথা অস্বীকার করেছে, যিনি আফগানিস্তানের বেসামরিক বিমান চলাচলের সাবেক প্রধান ছিলেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার পর ট্রাম্পের লক্ষ্যবস্তুতে থাকা বাগরাম ঘাঁটিটি মার্কিন বাহিনী ব্যবহার করেছিল। ২০২১ সালে আমেরিকান বাহিনী প্রত্যাহার এবং কাবুলে মার্কিন-সমর্থিত সরকারকে পতনের পর ইসলামপন্থি তালেবান আন্দোলন যেসব ঘাঁটি দখল করে নেয়, তার মধ্যে এটিও ছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে ৩ মাসের সন্তানকে নদীতে ফেলে হত্যা করলো মা
শিবচরে ৩ মাসের সন্তানকে নদীতে ফেলে হত্যা করলো মা

মাদারীপুরের শিবচরে চাঞ্চল্যকর ঘটনায় এক মা তার তিন মাস বয়সী কন্যা শিশুকে নদীতে ফেলে হত্যা করেছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৮টার Read more

এভারেস্ট জয় করলেন গাজীপুরের শাকিল, মায়ের চোখে আনন্দের অশ্রু
এভারেস্ট জয় করলেন গাজীপুরের শাকিল, মায়ের চোখে আনন্দের অশ্রু

পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামের যুবক ইকরামুল হাসান শাকিল। তাঁর এই বিরল Read more

রিয়াল থেকে বার্সেলোনায় যাচ্ছেন রদ্রিগো?
রিয়াল থেকে বার্সেলোনায় যাচ্ছেন রদ্রিগো?

বিশ্ব ফুটবলের অন্যতম দুই প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই দুই ক্লাবের মধ্যে সরাসরি খেলোয়াড় অদলবদল খুবই বিরল ঘটনা। Read more

মেসিকে ফিরিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা
মেসিকে ফিরিয়ে আর্জেন্টিনার দল ঘোষণা

আগামী ৬ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলি ও ১১ জুন সকাল ৬টায় কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে আর্জেন্টিনা। Read more

মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর
মৌলিক সংস্কার নিশ্চিত না হলে নির্বাচনের পথে হাঁটবেন না: নুরুল হক নুর

নির্বাচনের আগে মৌলিক রাজনৈতিক সংস্কার ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করলে নির্বাচনের পথে এগোনো যাবে না বলে মন্তব্য করেছেন Read more

শার্শায় দুর্গাপূজায় হারিয়ে যাচ্ছে মাটির খেলনাপাতি
শার্শায় দুর্গাপূজায় হারিয়ে যাচ্ছে মাটির খেলনাপাতি

বাংলার গ্রামীণ ঐতিহ্যের অমূল্য অংশ হিসেবে পরিচিত মাটির খেলনা। একসময় দুর্গাপূজায় শিশুদের প্রিয় উপহার ছিল এটি। বিগত কয়েক দশক আগেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন