ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও ১০৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (০১ জুলাই) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।মঙ্গলবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সব পক্ষের সঙ্গে মিলে গাজা যুদ্ধ বন্ধে কাজ করবে এবং হামাসকেও এই প্রস্তাব গ্রহণের আহ্বান জানাচ্ছি।তবে এই ঘোষণার মধ্যেই গাজায় দেখা গেছে রক্তাক্ত এক দিন, যেখানে ইসরায়েলি হামলায় উত্তর ও দক্ষিণ গাজার বহু বসতঘর ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে পরবর্তী সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরও নির্ধারিত রয়েছে। ট্রাম্প বলেন, “নেতানিয়াহু এই যুদ্ধ শেষ করতে চান”, যদিও বাস্তবে ইসরায়েলি বাহিনী গাজায় হামলা আরও বাড়িয়েছে।আল জাজিরা জানায়, মঙ্গলবার হামলার ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে মর্মান্তিক ছিল গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত খাদ্যসাহায্য কেন্দ্রে হামলা। সেখানে ক্ষুধার্ত মানুষের ভিড়ের মধ্যে ইসরায়েলি সেনাদের গুলিতে কমপক্ষে ১৬ জন নিহত হন।জিএইচএফ-এর অধীনে গত মে মাসের শেষ থেকে সীমিত সাহায্য বিতরণ শুরু হওয়ার পর থেকে, প্রতিদিনই এরকম সহিংস হামলায় প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর তাই ১৭০টির বেশি আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও এনজিও এক যৌথ বিবৃতিতে জিএইচএফ বন্ধের দাবি জানিয়েছে।তারা বলেছে, “গাজার মানুষ এখন দুটি ভয়াবহ বিকল্পের মুখে — ক্ষুধায় মারা যাওয়া অথবা গুলির ঝুঁকি নিয়ে খাবার সংগ্রহ করা”। বিবৃতিতে আরও বলা হয়: “জিএইচএফ গাজার মানুষের জন্য কেবল ক্ষুধা ও গুলিবর্ষণই নিয়ে এসেছে।”এদিকে ইসরায়েলি সেনারা গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিতে পুনরায় হামলা শুরু করেছে। এখানে কিছুদিন আগেই বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, শহরের এক স্থানে ইসরায়েলি কোয়াডকপ্টার হামলায় কমপক্ষে ৫ জন নিহত হন।জাতিসংঘের মতে, এখন গাজার ৮২ শতাংশ এলাকা হয় ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে, নয়তো জবরদস্তিমূলক উচ্ছেদের হুমকির মধ্যে রয়েছে। গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় বসবাসকারী ইসমাইল বলেন, “নতুন করে বাস্তুচ্যুত হওয়া মানুষ রাস্তায় তাঁবু খাটিয়ে বাস করছে। কোথাও জায়গা নেই।”এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নারী শ্রমিকদের সাথে অশালীন আচরনের অভিযোগ, কারখানা বন্ধের নোটিশ
নারী শ্রমিকদের সাথে অশালীন আচরনের অভিযোগ, কারখানা বন্ধের নোটিশ

গাজীপুরে বিনা কারণে শ্রমিকদের চাকুরিচ্যুতি, নারী শ্রমিকদের সঙ্গে কর্মকর্তাদের অশালীন আচরণের প্রতিবাদ করায় পিসি কমিটির তিন নারী সদস্যকে অশ্লীল ভাষায় Read more

জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমুখী সংবিধানের দাবি: মানজুর আল মতিনের
জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণমুখী সংবিধানের দাবি: মানজুর আল মতিনের

গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর আল মতিন বলেছেন, “সংবিধান হবে গণ মানুষের, যেখানে জনতার মৌলিক অধিকার Read more

হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলার আমদানি, কমেছে দাম
হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলার আমদানি, কমেছে দাম

কোরবানি ঈদকে ঘিরে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলা জাতীয় পণ্যের আমদানি। এর ফলে হিলির বাজারে কমতে শুরু করেছে মসলার Read more

আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
আবু সাঈদ হত্যা: ৩০ আসামির বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ আসামির Read more

গাজামুখী নৌবহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল
গাজামুখী নৌবহরের ২ জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহের চেষ্টাকারী আন্তর্জাতিক জাহাজের বহর সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, গাজা উপকূলের কাছাকাছি এলাকায় পৌঁছানো জাহাজের বহর ঘেঁষে ইসরায়েলি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন