মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ভৈরবের যুবক লিটন চন্দ্র দাস (৪২)। তিনি কিশোরগঞ্জের ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামের রঞ্জিত চন্দ্র দাসের ছেলে। পরিবারের একমাত্র উপার্জনকারী ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ পরিবারের সদস্যরা।রোববার (২৮ সেপ্টেম্বর) বিকালে ৪ টায় মালয়েশিয়ার জহর বাহরু শহরের এই দুর্ঘটনাটি ঘটেছে।নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে ১০ বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমান লিটন চন্দ্র দাস। তিনি মালয়েশিয়ার জহর বাহরু শহরের মুদি দোকান চালাতেন। গত ২৮ সেপ্টেম্বর রোববার বাংলাদেশ সময় বিকাল ৪ টায় দোকান থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময়ে দ্রুত গতির একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান যুবক।এ বিষয়ে নিহত যুবকের ছোট ভাই সম্পদ চন্দ্র দাস জানান, গতকাল রোববার বাংলাদেশ সময় বিকাল ৪ টায় খবর পায় আমার দাদা জহর বাহরু শহরের মুদি দোকান চালাতেন। এবছরের ৩০ আগস্ট দেশে পরিবারের সাথে ছুটি কাটিয়ে মালয়েশিয়া ফিরে যান। তার পরিবারে স্ত্রী ও এক ছেলে, এক মেয়ে রয়েছে। প্রতিদিনের মতো তিনি দোকানের মালামাল আনতে দোকান থেকে বের হয়ে সড়ক পার হওয়ার সময়ে দ্রুত গতির একটি প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। কখনো ভাবেনি দাদা এইভাবে আমাদের ছেড়ে চলে যাবেন।এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, এই ঘটনাটি অবগত ছিলাম না। আপনার মাধ্যমেই অবগত হলাম। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ২০
টাঙ্গাইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত অন্তত ২০

টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির বিজয় মিছিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ Read more

উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ১৭ জনই শিশু, আহতদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক
উত্তরায় স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের ১৭ জনই শিশু, আহতদের ২৫ জনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২০ জনের মৃত্যু Read more

বাগদানের পর বর-কনে একসঙ্গে ওমরায় যেতে পারবেন
বাগদানের পর বর-কনে একসঙ্গে ওমরায় যেতে পারবেন

বাগদানের সময় বিয়ের আকদ হয়ে গেছে কিন্তু বিয়ের সরকারি রেজিস্ট্রেশন হয়নি এবং আনুষ্ঠানিকভাবে উঠিয়েও দেওয়া হয়নি। এই অবস্থায় বর-কনে একসঙ্গে Read more

যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল
যুদ্ধবিরতির মধ্যে পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল

গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে পাঁচ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মুক্তিপ্রাপ্তদের আল-আকসা হাসপাতালে নেওয়া হয় Read more

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ১
টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাগর বাড়ই নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা Read more

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ইহুদিবাদবিরোধী রাব্বি
ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন ইহুদিবাদবিরোধী রাব্বি

ব্রাজিলে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ করেছেন ইহুদিবাদবিরোধী ধর্মীয় নেতা রাব্বি ইসরোয়েল ডোভিড ওয়েইস। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন