জাতীয় পার্টির রওশনপন্থী অংশের মহাসচিব ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে কাজী মামুনুর রশীদকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। অন্যদিকে, সন্ত্রাস দমন আইনের মামলায় ফয়জুর রহমান বাদলকেও গ্রেপ্তার করা হয়।সোমবার সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আদালতে পাঠানো হবে।প্রসঙ্গত, কাজী মামুনুর রশীদের বিরুদ্ধে এর আগে ধর্ষণ মামলা ও জুলাই আন্দোলনে হত্যার একাধিক মামলা রয়েছে। গত বছরের ৪ নভেম্বর এক মামলায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হলেও পরে জামিনে মুক্ত হন।অন্যদিকে নবীনগরের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলের বিরুদ্ধেও সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে। তবে তাঁকে কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে ডিবি এখনো বিস্তারিত জানায়নি।এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লার ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪টি
কুমিল্লার ৬টি আসনে ১৬ জনের মনোনয়ন বাতিল, বৈধ ৪৪টি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের মধ্যে ৬টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন Read more

গাজায় হাজার হাজার সেনা দিয়ে স্থল হামলা শুরু করলো ইসরায়েল
গাজায় হাজার হাজার সেনা দিয়ে স্থল হামলা শুরু করলো ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বৃহৎ শহর গাজা সিটিতে হাজার হাজার সেনা দিয়ে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে ব্যাপক Read more

এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা
এসএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

চলতি মাস এপ্রিলের ২১ তারিখ থেকে শুরু হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার Read more

সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত ১
সোনারগাঁয়ে বজ্রপাতে নিহত ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বজ্রপাতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সনমান্দী ইউনিয়নের পাঁচআনী গ্রামের খোলা মাঠে Read more

খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
খালেদার বাসভবনে পাকিস্তানের স্পিকার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাসভবনে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিক ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পাকিস্তানি সংবাদমাধ্যম Read more

বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনাজপুরের বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণে এক পরিচয়হীন এক ব্যক্তির ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে। রেলওয়ে হিলি পুলিশ ফাঁড়ির উপ‑পরিদর্শক মো. তাজরুল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন