দেশের ক্রিকেট এগিয়ে নিতে হলে খেলোয়াড়দের আর্থিক ও কাঠামোগতভাবে আরও সহায়তা দেওয়া জরুরি বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক আকরাম খান। তিনি বলেছেন, ‘খেলোয়াড়রা আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের যেন কোনো অসুবিধা না হয় সেটা আমাদের দেখতে হবে। সেটা আমাদের দায়িত্ব।’বাংলাদেশ ক্রিকেটের কাঠামোগত উন্নয়ন, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ঘরোয়া ক্রিকেটকে আরও শক্তিশালী করতে এবার আরও পরিকল্পিত পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ লক্ষ্যে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা, উন্নত উইকেট সুবিধা ও আঞ্চলিক পর্যায়ে প্রতিযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান।আকরাম বলেন, ‘অন্য দেশগুলো যেভাবে এগিয়ে ওভাবে হয়ত আমরা এগোইনি। আমরা আমাদের খেলোয়াড়দের যদি ভালো সুযোগ-সুবিধা দিই—আর্থিকভাবে, ভালো উইকেট সবকিছু দিই তাহলে আমরাও একসময় এগোবো। সম্প্রতি বাংলাদেশ দুইটা সিরিজে ভালো খেলেছে। আশা করি, সুযোগ-সুবিধা বেশি পেলে আরো ভালো করবে।’বাংলাদেশের তৃণমূল পর্যায় থেকে ক্রিকেটার উঠে আসার নজির একেবারেই কম। তবে মেধাবী ক্রিকটোর খুঁজে পেতে এবার আঞ্চলিক পর্যায়ের ক্রিকেটকে গুরুত্ব দিচ্ছে বোর্ড। সেই লক্ষ্যে  চট্টগ্রামে শুরু হচ্ছে একটি আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট।আকরাম জানান, ‘আমরা চট্টগ্রামে আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করছি। এখান থেকে যদি ২-৩টা ভালো খেলোয়াড়ও উঠে আসে তাহলে তারা এনসিএলের মতো টুর্নামেন্টগুলো চট্টগ্রামের হয়ে খেলতে পারবে।’আঞ্চলিক পর্যায়ের এসব টুর্নামেন্ট সব ফরম্যাটে আয়োজনে বিসিবির পরিকল্পনা আছে জানিয়ে তিনি বলেন, ‘আঞ্চলিক ক্রিকেট যত তাড়াতাড়ি শুরু হবে, খেলার মানটাও বাড়বে। বাংলাদেশে অনেক মেধাবী খেলোয়াড় আছে, সবাইকে সুযোগ দেওয়া জরুরি। আমরা সুযোগ দিচ্ছি। বলা হয়, অন্য দেশের তুলনায় আমাদের অপশন কম। এই ধরনের টুর্নামেন্ট থেকে অনেক খেলোয়াড় পাবেন।’আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলপুরে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
ফুলপুরে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন ফুলপুর উপজেলার কৃষকেরা। এবছর কোন রোগবালাই বা প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ভালো ফলন পেয়েছেন Read more

‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা
‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা

ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘কিংস চার্লস হারমনি’ অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনের সেন্ট Read more

মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন
মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে প্রায় এক বছর আগে সংঘটিত সায়েদ আলম প্রঃ সাঈদ (৩৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। Read more

নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ
নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ

নারীর প্রতি বৈষম্য দূর করতে নারী বিষয়ক সংস্কার কমিশনের যেসব সুপারিশ এখনি বাস্তবায়নযোগ‍্য তা দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও Read more

৪৪তম বিসিএসে রিপিট ক্যাডার ৪০০ জন, সংশোধন হচ্ছে বিধি
৪৪তম বিসিএসে রিপিট ক্যাডার ৪০০ জন, সংশোধন হচ্ছে বিধি

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৬৯০ জনকে নিয়োগে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সাময়িকভাবে মনোনীত করেছে। ৩০ জুন প্রকাশিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন