ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ উঠেছে।রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের চরডাঙ্গা বাজারের পাশে এ ঘটনা ঘটে। আহত শফিকুল ইসলাম শিকিপাড়া গ্রামের মিটু মোল্যার ছেলে।এ ঘটনায় ওইদিন দুপুরে ভুক্তভোগী শফিকুল ইসলামের স্ত্রী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।এলাকা ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে উপজেলার শিকিপাড়া গ্রামের শফিকুল ইসলামের শিশুকন্যা সুমাইয়াকে এক প্রতিবেশীর ক্ষেত থেকে শসা চুরির অপবাদ দেয় পার্শ্ববর্তী চরডাঙ্গা গ্রামের তারেক হোসেনের মেয়ে লামিয়া। এরপর বিষয়টি নিয়ে ওইদিন শফিকুলের স্ত্রীর সঙ্গে তারেকের স্ত্রীর কথা-কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে পরেরদিন রোববার সকালে তারেক হোসেন চরডাঙ্গা বাজারে শফিকুলকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এসময় প্রতিবাদ করলে তারেক হোসেনসহ আরও কয়েকজন শফিকুলের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে শফিকুল ইসলাম সেখানে চিকিৎসাধীন আছেন।এ বিষয়ে অভিযুক্ত তারেক হোসেনের বক্তব্য জানতে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা
শিশুদের পর্নো ভিডিও সুপারিশ করছে টিকটক: গবেষণা

জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের অ্যালগরিদম সিস্টেম শিশুদের অ্যাকাউন্টগুলোকে পর্নোগ্রাফি ও অন্যান্য যৌন সংশ্লিষ্ট কনটেন্ট বা বিষয়বস্তু সুপারিশ করছে। নতুন Read more

ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি. এম সাহাবউদ্দিন আজমকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এ Read more

নাগরপুরের বুদ্দু মিয়ার জীবন বাঁচাতে চাই সহানুভূতির হাত
নাগরপুরের বুদ্দু মিয়ার জীবন বাঁচাতে চাই সহানুভূতির হাত

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের দুয়াজানি গ্রামের মোঃ শুকুর মিয়ার বড় ছেলে মোঃ বুদ্দু মিয়া (৪০) মেরুদণ্ডজনিত গুরুতর সমস্যায় শয্যাশায়ী। Read more

আরাফার দিন রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন
আরাফার দিন রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

হিজরি বর্ষপঞ্জির দ্বাদশ ও শেষ মাস জিলহজ্ ইসলামের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও মহিমান্বিত একটি মাস। এ মাসের ৯ তারিখকে বলা Read more

জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস
জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর এমন অপকর্ম করার সাহস পেত না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির Read more

চুনারুঘাটে সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরায় পর্যটনের বিপুল সম্ভাবনা
চুনারুঘাটে সাতছড়ি, রেমা-কালেঙ্গাঘেরায় পর্যটনের বিপুল সম্ভাবনা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম বনাঞ্চল রেমা-কালেঙ্গা, সাতছড়ি জাতীয় উদ্যান, সবুজ চা বাগানে গালিছা বিছানো উঁচু-নিচু টিলা আর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন