কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সেননগর এলাকায় প্রায় ৫০ মিটার দীর্ঘ একমাত্র সংযোগ সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুটির মাঝখান ভেঙে পড়ায় এর উপর দিয়ে চলাচল অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে। এর আগের দিন শনিবার সকালে সেতুর ভাঙা অংশে পড়ে গুরুতর আহত হন হিজলতুলি গ্রামের স্বপন মিয়ার ছেলে তানভীর (১৪)। একই দিনে আরও এক যুবক দুর্ঘটনার শিকার হন।স্থানীয় বাসিন্দা মাওলানা মো. হাসান মাহমুদ বলেন, ‘প্রায় প্রতিদিনই এই সেতুর কারণে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ভাঙা অংশ অতিক্রম করতে গিয়ে অটোরিকশা, সিএনজি ও ভ্যান উল্টে যাওয়া বা যাত্রী পড়ে যাওয়ার ঘটনা নিয়মিত ঘটছে। শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকির মাত্রা আরও বেশি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বারবার পোস্ট দেওয়াসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। তবুও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।’ তিনি আরও বলেন, ‘এ সেতুটি স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাঙা অবস্থায় পড়ে থাকায় কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পরিবহনে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে। এতে সময় ও খরচ দুটোই বাড়ছে, কৃষক ও শ্রমজীবী মানুষ পড়ছেন আর্থিক ক্ষতির মুখে।’একজন শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘আমাদের সন্তানরা প্রতিদিন স্কুলে যায় এই ভাঙা সেতু দিয়ে। আমরা সবসময় আতঙ্কে থাকি, কখন যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়।’এ বিষয়ে মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘এই ব্রিজটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই এর ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিশর-জর্ডান নিয়ে বৃহত্তর ইসরায়েলের প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু
মিশর-জর্ডান নিয়ে বৃহত্তর ইসরায়েলের প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

মিশর ও জর্ডান, সঙ্গে সিরিয়া ও লেবাননের অংশ নিয়ে ‘বৃহৎ ইসরায়েল’ প্রতিষ্ঠা হোক এমনটি চান দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। Read more

ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন পান্ত
ইনজুরি কাটিয়ে ভারতীয় দলে ফিরলেন পান্ত

ইনজুরি কাটিয়ে ভারতীয় টেস্ট দলে আবারও ডাক পেয়েছেন রিশভ পান্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত দলে পান্তকে Read more

বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির
বরগুনায় শিশুকে ডাক্তার দেখাতে গিয়ে প্রাণ গেল মা, নানা ও দাদির

নবজাতক কন্যাশিশুকে ডাক্তার দেখাতে গিয়ে বাসের চাপায় প্রাণ হারিয়েছেন তার মা মোসাদ্দেকা বেগম (২৪), নানা মৌলভী আজিজুল হক (৬৫) ও Read more

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।রবিবার (২৪ আগস্ট) Read more

হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ
হামজা-সোহেলের গোলে ভুটানকে হারালো বাংলাদেশ

ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। দেশের মাটিতে প্রথমবার নেমেই গোল পেয়েছেন প্রিমিয়ার লিগে খেলা হামজা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন