কিশোরগঞ্জে ভৈরবে দুই গ্রুপের সংঘর্ষে মারামারিতে নিহত তোফাজ্জল হোসেন আনন্দ হত্যা মামলার অভিযুক্ত প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের ভৈরব পুর দক্ষিণ পাড়া এলাকায় ও রাতে উত্তর পাড়া নাটাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত।গ্রেফতারকৃতরা হলো পৌর শহরের উত্তরপাড়া এলাকার বাসিন্দা ও হত্যা মামলার প্রধান আসামি ভূবন (২৭) এবং তার সহযোগী মেহেদী হাসান জিদান (২৩) ও ভৈরবপুর দক্ষিণ পাড়া এলাকার শোভন মিয়া (৩৩)।র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর রাতে ঢাকা-সিলেট মহাসড়কে আলিম সরকারের বাড়ির রুজেন গ্রুপের সাথে আড়াই বেপারির বাড়ির ভুবন গ্রুপের সংঘর্ষ হয়। এসময় নিহত তোফাজ্জল হোসেন আনন্দ তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যায়। এসময় দুই পক্ষের লোকদের সংঘর্ষের মধ্যে পড়ে যায় আনন্দ। সে সিলেট বাসস্ট্যান্ড ফলের আড়তের সাথে মিজান টাওয়ারের গলির মধ্যে পৌঁছালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। আশঙ্কাজনক অবস্থায় আনন্দকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ২০ সেপ্টেম্বর রাত ৩ টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাবা মোহাম্মদ আবু তাহের বাদী হয়ে ২৬ সেপ্টেম্বর ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৩৬।এ বিষয়ে ভৈরব র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. মুহিত কবীর সের্নীয়াবাত বলেন, মামলা হওয়ার পর থেকে ভৈরব র‍্যাব ক্যাম্প বিশেষ তৎপরতা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ২৭ সেপ্টেম্বর বিকাল ৫টায় পৌর শহরের দক্ষিণ পাড়া এলাকা থেকে মামলায় অভিযুক্ত মো. শোভনকে, রাত ১১ টায় ভৈরবপুর উত্তরপাড়া নাটালের মোড় এলাকা থেকে ভূবন (২৭) ও তার সহযোগী মেহেদী হাসান জিদানকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে পুরোনো কূপে নতুন গ্যাসের সন্ধান
হবিগঞ্জে পুরোনো কূপে নতুন গ্যাসের সন্ধান

হবিগঞ্জের রশিদপুরে বন্ধ থাকা গ্যাসকূপ থেকে দৈনিক পাওয়া যাবে ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস। আগামী ১০ বছর কূপটি থেকে পাওয়া যাবে Read more

দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ
দেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে: নাহিদ

বাংলাদেশের মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। পরিবর্তন ছাড়া অভ্যুত্থান, নির্বাচন, ঐকমত্য কমিশন সবকিছুই ব্যর্থ বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক Read more

সময় পরিবর্তন: শনিবার বেলা দুইটায় ওসমান হাদির জানাজা
সময় পরিবর্তন: শনিবার বেলা দুইটায় ওসমান হাদির জানাজা

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শনিবার (১৯ ডিসেম্বর) বেলা ২টায় শরিফ ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।শুক্রবার রাতে প্রধান Read more

যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প
যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আলাস্কায় শীর্ষ সম্মেলনের পর পুতিন যদি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে রাজি না হন তবে Read more

বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০
বাউফলে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে, আহত ১০

পটুয়াখালী জেলার বাউফল-ঢাকা মহাসড়কের আফছেরের গ্রেজ এলাকায় ঢাকাগামী চেয়ারম্যান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে Read more

গরুর মাংস রপ্তানিতে রেকর্ড গড়ল ভারত
গরুর মাংস রপ্তানিতে রেকর্ড গড়ল ভারত

গরুর মাংস রপ্তানিতে নতুন উচ্চতায় পৌঁছেছে ভারত। ক্ষমতায় আসার আগে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই খাতের কড়া সমালোচনা করতেন। তিনি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন