গাজা উপত্যকায় হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।খবর এএফপির।  ট্রাম্প বলেছেন, গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর ‘খুব কাছাকাছি’ পৌঁছে গেছে মধ্যস্থতাকারীরা।তিনি আরো বলেন, আমরা আশা করছি আপনাদের দিনের বেলায় অথবা হয়তো আগামীকাল এই বিষয়ে বিস্তারিত জানাতে পারব। এই বিষয়ে চুক্তির একটি সম্ভাবনা আছে।হামাসের রাজনৈতিক ব্যুরো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। গাজার অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে আলোচনা চলছে বলেও জানায় তারা।গাজায় সবশেষ প্রস্তাবিত মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাবে ২৮ জন ইসরাইলি জিম্মির মুক্তির বিনিময়ে ১২শ’র ও বেশি ফিলিস্তিনি বন্দির মুক্তি এবং ৭০ দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।এদিকে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেও গাজায় ইসরাইলের হত্যাযজ্ঞ অব্যাহত রয়েছে। এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গাজার দেইর আল-বালাহ, খান ইউনিস, রাফা এবং গাজা সিটিতে একযোগে হামলা চালায় ইসরাইলি বাহিনী। দেইর আল-বালাহতে একটি বাড়ি লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন। খান ইউনিসে ইসরাইলি গোলাবর্ষণে প্রাণ হারায় এক শিশু, আহত হয় তার মা। গাজা সিটিতে বেসামরিক গাড়িকে লক্ষ্য করে বিমান হামলায় নিহত হন অনেকে, যাদের মধ্যে রয়েছেন স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরাও।এদিকে, পশ্চিম তীরে নতুন করে ৫ হাজার বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরাইলি সরকার। জর্ডান ও অন্যান্য এলাকায় এই বসতি নির্মাণ করা হবে। জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগ সত্ত্বেও বসতি সম্প্রসারণ বন্ধের কোনো ইঙ্গিত দেয়নি নেতানিয়াহু প্রশাসন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি
অস্ত্র কেনাবেচায় বিকাশ লেনদেন, র‌্যাবের জালে তিন কারবারি

পর্যটনকেন্দ্রিক শহর কক্সবাজারের আড়ালে গড়ে উঠছে অস্ত্র কারবারিদের গোপন নেটওয়ার্ক। মাদক, মানবপাচার ও ছিনতাইয়ের পাশাপাশি এখন এ অঞ্চলে সক্রিয় হয়ে Read more

মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প
মানবিক ডা. নিকুঞ্জ বিহারীর সাফল্যের গল্প

যশোরের গাইনী বিভাগের অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদার বিকল্প পদ্ধতিতে রক্তপাত ছাড়াই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অস্ত্রোপচার করে সফলতার নতুন রেকর্ড Read more

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার Read more

চকরিয়ায় নিউ মার্কেটের ছাদ ধসে ভাসমান ব্যবসায়ী আহত
চকরিয়ায় নিউ মার্কেটের ছাদ ধসে ভাসমান ব্যবসায়ী আহত

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের পুরাতন নিউ মার্কেটের ছাদ ধসে মোহাম্মদ জিহাদ (১৭) নামে এক ভাসমান ব্যবসায়ী আহত হয়েছেন। তার বাড়ি চট্টগ্রামের Read more

হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া
হলিউডে উপেক্ষার অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে চর্চায় প্রিয়ঙ্কা চোপড়া

হলিউডে ধীরে ধীরে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে প্রশ্ন উঠেছে হলিউডের মূলধারার তারকারা কি তাকে পুরোপুরি আপন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন