ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ এবং ৬ শিশু রয়েছে।জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।এদিকে, জনসভায় ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা দিলেন বিজয়। বিজয় বলেন, ‘এটি নিঃসন্দেহে আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। সান্ত্বনার যতই কথা বলা হোক না কেন, আপনজন হারানোর বেদনা অসহনীয়। তবুও, পরিবারের একজন সদস্য হিসেবে আমি প্রতিটি পরিবারকে, যারা আপনজন হারিয়েছেন, তাদের ২০ লাখ টাকা এবং যারা আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন, তাদের প্রত্যেককে ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিচ্ছি। এই অর্থের পরিমাণ অবশ্যই এমন ক্ষতির তুলনায় নগণ্য। তবে এই মুহূর্তে পরিবারের একজন সদস্য হিসেবে আপনাদের পাশে থেকে আন্তরিক সমর্থন জানানোই আমার কর্তব্য।’এর আগে, দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে কাতর। কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাই-বোনদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’সদ্য রাজনীতিতে পা দেওয়া বিজয় ভোটমুখী তামিলভূমে জোর প্রচারে নেমেছেন। শনিবার কারুরে একটি শোভাযাত্রা ও জনসভার আয়োজন করেছিল টিভিকে। সেই জনসভার মূল বক্তা ছিলেন বিজয়। জানা গিয়েছে, ওই সভায় ডিএমকের প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে নিয়ে একাধিক বাক্যবাণ ছুড়ছিলেন তিনি। আচমকাই সেই সময় উপস্থিত দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। মাঝপথেই বক্তৃতা থামিয়ে দেন বিজয়। বিভিন্ন প্রত্যক্ষদর্শীর মতে, অভিনেতাকে ছুঁয়ে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত জনতার মধ্যে।ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, জনসভায় অনেক বেশি ভিড় হয়েছিল। উদ্যোক্তারা আশা করেননি এত লোকের জমায়েত হবে। বিজয় বক্তৃতা দিতে উঠতেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। তার ফলেই জনতার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন দলীয় কর্মী অসুস্থ হয়ে পড়েন। কয়েকটি শিশু জ্ঞান হারায়। দ্রুত অসুস্থদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে হাসপাতালে পাঠানো হয়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান
চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান

এশিয়ার দেশগুলোকে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং সমৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচনে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ Read more

চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক
চট্টগ্রামে সড়কের গাছ বিক্রি করে দিলেন প্রধান শিক্ষক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাটে স্থানীয় সরকার বিভাগ প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়কের গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের এক Read more

বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানাতে প্রবেশ করতে পারবেন ২ জন
বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানাতে প্রবেশ করতে পারবেন ২ জন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে কর্তৃপক্ষ। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে যাত্রীদের বিদায় বা Read more

ইরানে সহিংস রূপ নিলো বিক্ষোভ, কয়েকজন নিহত
ইরানে সহিংস রূপ নিলো বিক্ষোভ, কয়েকজন নিহত

ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে শুরু হওয়া বিক্ষোভ সহিংস রূপ ধারণ করেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) দেশটিতে Read more

ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা
ঈদের বন্ধে বাউফলে গণসংযোগে ব্যস্ত নেতারা

ঈদের টানা ১০ দিনের ছুটিতে পটুয়াখালী-২ বাউফল সংসদীয় আসনের মাঠঘাট চষে বেড়াচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা মানুষের দুয়ারে দুয়ারে Read more

নষ্ট মাংস ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ!
নষ্ট মাংস ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ!

হোটেলের পুরনো মাংস ফ্রিজে রেখে আবারও ভোক্তাদের জন্য ব্যবহার করতো পাবনার পুরান ঢাকার নান্না বিরানী হাউজ। এই অপরাধের দায়ে অভিযান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন