আজ ২৮ সেপ্টেম্বর, ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্য অধিকার নিশ্চিতকরণ’।দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। সরকারি এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, কর্মসূচির মধ্যে রয়েছে কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং জেলা পর্যায়ে পৃথক পৃথক আলোচনাসভা।এছাড়া দিবসটির প্রতিপাদ্য অনুসরণ করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে প্রচার, জনগণের তথ্য অধিকারবিষয়ক বিভিন্ন ডকুমেন্টারি ডিজিটাল স্ক্রল ও ডিজিটাল অ্যাডভারটাইজিং বোর্ডে প্রচার, ওয়েবসাইটে দিবস উদযাপনের ফেস্টুন প্রচার ইত্যাদি কর্মসূচি গ্রহণ করা হয়েছে।দিবসটি উপলক্ষে আজ রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় তথ্য কমিশন বাংলাদেশের অডিটোরিয়ামে এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রধান অতিথি থাকবেন।সভায় বিশেষ অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। এতে আলোচক থাকবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম।এদিকে তথ্যবিবরণীতে সরকারি-বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ সব ইলেকট্রনিক মিডিয়ায় দিবসটির প্রতিপাদ্য—‘পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিতকরণ’ বার্তাটি স্ক্রল আকারে প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত সফরে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী
ভারত সফরে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের মুখে চিরবৈরী দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।সোমবার (১৮ Read more

কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় শিক্ষার্থীরা
কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, অনশনে অনড় শিক্ষার্থীরা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে খুলনায় পৌঁছান শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার। আজ বুধবার Read more

ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত
ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত

পাকিস্তানের বাহাওয়ালপুরের ‘সুবহান আল্লাহ’ মসজিদে ভারতের সামরিক বাহিনীর হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন।  বুধবার (০৭ মে) Read more

তাপপ্রবাহ নিয়ে জরুরি ৯ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের
তাপপ্রবাহ নিয়ে জরুরি ৯ নির্দেশনা স্বাস্থ্য অধিদফতরের

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সবার জন্য জরুরি ৯টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।গতকাল রবিবার (১১ মে) স্বাস্থ্য অধিদফতরের Read more

আজ ১৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৫ মে, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

তিন দশক পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল
তিন দশক পর জাকসু নির্বাচন আজ, প্রতিদ্বন্দ্বিতায় ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল

দীর্ঘ ৩৩ বছর পর আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন