ময়মনসিংহের তারাকান্দায় বৃদ্ধ হালিম উদ্দিন আকন্দের (৭০) চুল ও দাঁড়ি কাটার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগীর ছেলে মো. শহীদ আকন্দ বাদী হয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলের দিকে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে স্থানীয় কয়েকজনসহ ‘হিউম্যান সার্ভিস বাংলাদেশ’ নামের একটি সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের আসামি করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ টিপু সুলতান। তিনি জানান, ঘটনাটি প্রায় চার মাস আগের হলেও ভিডিওটি সম্প্রতি ভাইরাল হয়। এরপর বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।ওসি আরও বলেন, ‘ঘটনার পর ভুক্তভোগী পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। তাদের অভিযোগ নেয়া হয়েছে, রাতের মধ্যে মামলা হিসেবে রেকর্ড করা হবে।’হালিম উদ্দিন অভিযোগ করে বলেন, ‘ওইদিন বাজারে গেলে তারা জোর করে আমাকে ধরে চুল ও দাঁড়ি কেটে দেয়। আমি চেষ্টা করেও রেহাই পাইনি। তখন আল্লাহর কাছে বিচার দিয়েছি, এখনও আল্লাহর কাছেই বিচার চাই। তবে পরিবারের কথা শুনে থানায় অভিযোগ করলাম, দেখি কী বিচার হয়।’খোঁজ নিয়ে জানা গেছে, হালিম উদ্দিনের বাড়ি তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা তাকে হালিম ফকির হিসেবেই চেনেন। হালিম উদ্দিন কোনো পাগল বা মানসিক রোগী নন। তিনি হজরত শাহজালাল (র.) ও শাহ্ পরানের (র.) ভক্ত। প্রায় ৩৭ বছর আগে ওনাদের মাজারে যাওয়ার পর থেকেই তিনি বেশভূষায় বদলে যান। সেই থেকে তিনি চুল-দাড়ি কাটা বন্ধ করে দেন। দীর্ঘ ৩৭ বছর যাবৎ জট ছিল তার মাথায়।এ ছাড়া, সংসার জীবনে হালিম উদ্দিন পুত্র ও কন্যা সন্তানের জনক। এক সময় কৃষক ছিলেন। ধীরে ধীরে ফকিরি হালে চলে আসেন। টুকটাক কবিরাজিও করেন। এলাকায় স্বাভাবিক মানুষের মতোই তার আচরণ ও চলাফেরা। আছে হাট-বাজারেও যাতায়াত। নিজের মতো চলতেন। তাকে নিয়ে পরিবার বা এলাকাবাসীরও কোনো অভিযোগ ছিল না। গত কোরবানির ঈদের কয়েক দিন আগে উপজেলার কাশিগঞ্জ বাজারে হঠাৎ করেই একদল লোক এসে তার মাথার জট, দাড়ি ও চুল জোরপূর্বক কেটে দেন। তখন হালিম উদ্দিন প্রাণপণ চেষ্টা করেন, তাদের আটকাতে। কিন্তু আগত ব্যক্তিদের শক্তির সঙ্গে তিনি আর পেরে উঠেননি।ঘটনার নিন্দা জানিয়েছে ময়মনসিংহ জেলা বাউল সমিতি। সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম আসলাম বলেন, ‘হালিম উদ্দিন কাদেরিয়া নকশবন্দিয়া অনুসারী। তাকে এভাবে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম
পাটোয়ারী সত্য উন্মোচন করেছেন, বাধা দিয়ে থামানো যাবে না: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন চট্টগ্রাম। কিন্তু চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। চট্টগ্রামের দিকে অনেক Read more

এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ
এবার নির্বাচনের জন্য আর্থিক সহায়তা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনের আলোচিত প্রার্থী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ নির্বাচনী ব্যয় মেটাতে সমর্থকদের কাছে আর্থিক Read more

পঞ্চমবারের মতো আটকে গেল বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে
পঞ্চমবারের মতো আটকে গেল বাজেট বিল, যুক্তরাষ্ট্রে শাটডাউন চলছে

টানা পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে বাজেট বিল আটকে গেছে। এতে করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন সরকারের অচলাবস্থা Read more

যে কারণে রাষ্ট্র সংস্কারের হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল
যে কারণে রাষ্ট্র সংস্কারের হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা Read more

‘নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল
‘নিজামী-গোলাম আযম দেশের সূর্যসন্তান ও দেশপ্রেমিক’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় শহীদ বুদ্ধিজীবি দিবসের অনুষ্ঠানে মাওলানা মতিউর রহমান নিজামী, গোলাম আজমকে মহান স্বাধীনতা যুদ্ধে এদেশের সূর্য সন্তান ও দেশপ্রেমিক বলায় Read more

মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে: আলী রিয়াজ
মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে: আলী রিয়াজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন, জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি বিরোধী দল থেকে নেওয়া, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৪ মাস এবং সে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন