রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত টাঙ্গাইলের সখীপুরের মেহেনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধাঞ্জলি ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিমান বাহিনীর সদস্যরা।সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলায় হ‌তেয়া কেরানিপাড়া গ্রামে বিমান বাহিনীর প্রধানের পক্ষে বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল হুমায়রার কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় হুমায়রার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করা হয়। এ সময় পরিবার ও স্থানীয় লোকজনসহ বিমান বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা সমস্ত দেশবাসীর সাথে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ ওই বিমান দুর্ঘটনার জন্য মর্মাহত এবং শোকাহত। আমরা দোয়া করি দুর্ঘটনায় যারা মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবারকে আল্লাহ তা’লা ধৈর্য ধারণ করার শক্তি দেন। এছাড়া যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’তিনি আরও বলেন, ‘আপনারা দেখছেন বিমান বাহিনী সবসময় আপনাদের সবার পাশে আছে, সহযোগিতা করছে এবং সবসময় পাশে থাকবে। ভবিষ্যতেও থাকবে।’এছাড়া বিমান বাহিনী আহতদের জন্য একটি জরুরি সেল গঠন করছে, যেখানে বিমান বাহিনীর সদস্যরা ২৪ ঘণ্টা বার্ন ইনস্টিটিউটের সাথে ডিউটি করছেন এবং সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সালমান শাহর মৃত্যুর তিন দশক পর হত্যা মামলা দায়ের, স্ত্রী সামিরাসহ আসামি ১১
সালমান শাহর মৃত্যুর তিন দশক পর হত্যা মামলা দায়ের, স্ত্রী সামিরাসহ আসামি ১১

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর অবশেষে দায়ের করা হলো হত্যা মামলা। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা Read more

ইউএস ওপেনের চ্যাম্পিয়ন আলকারাজ
ইউএস ওপেনের চ্যাম্পিয়ন আলকারাজ

ইউএস ওপেনের ফাইনালে ইয়ানিক সিনারকে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট পরলেন কার্লোস আলকারাজ।  মাত্র ২২ বছর বয়সেই দ্বিতীয়বার নিউইয়র্কের Read more

বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত
বোমা বিস্ফোরিত হয়ে চার ইসরায়েলি সেনা নিহত

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় সড়কপাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন Read more

গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস
গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে: সারজিস

জামালপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে Read more

খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ স্মরণে সেনাবাহিনীর চিকিৎসা
খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ স্মরণে সেনাবাহিনীর চিকিৎসা

খাগড়াছড়িতে জুলাই পুনর্জাগরণ স্মরণে বিশেষ চিকিৎসা সেবা কার্যক্রমের আওতায় ৫ শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দিয়েছে সেনাবাহিনী।সোমবার Read more

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে যুবক নিহত
জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ইটের আঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার বুধল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন