জামালপুরের বকশীগঞ্জে বিয়ের তিন দিন পর জিহাদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা টালিয়াপাড়া এলাকায় নিজ ঘরেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। জিহাদ ওই এলাকার আমজাদ আলীর ছেলে। জিহাদের স্বজনেরা জানান, গত বৃহস্পতিবার জিহাদের বিয়ে হয় এবং শুক্রবার অনুষ্ঠিত হয় বউ ভাত। এর একদিন পরই শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর রাতে এই ঘটনা ঘটে। স্বজনরা আরো জানান, টালিয়াপাড়া গ্রামের বাসিন্দা জিহাদ (২৪) তাঁর নিজ বসত ঘরের বাঁশের ধন্নার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ভোর ৫টার দিকে জিহাদের স্ত্রী রাবিয়া ঘুম থেকে জেগে ওঠেন এবং স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের প্রাথমিক ধারণা অনুযায়ী, জিহাদ বাবা-মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করলেও নববধূকে পছন্দ করতে পারেননি। এই অপছন্দজনিত অভিমান এবং মনের কষ্টের কারণেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিয়ের উৎসবের রেশ কাটতে না কাটতেই বরের এমন রহস্যজনক মৃত্যুতে এলাকায় নানা গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহাম্মেদ জানান, খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার তদন্ত চলছে এবং আমরা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১১ বছর আগের ছোট্ট জিহাদের মতই করুণ পরিণতি সাজিদের, ক্ষমা করো আমাদের
১১ বছর আগের ছোট্ট জিহাদের মতই করুণ পরিণতি সাজিদের, ক্ষমা করো আমাদের

রাজশাহীর তানোরে ভূগর্ভস্থ পানি তোলার জন্য খোঁড়া একটি গভীর গর্ত। অজান্তেই সেই গর্তেই পড়ে যায় মাত্র দুই বছরের শিশু সাজিদ। Read more

শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা
শ্রীপুরে প্রেমে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিকের আত্মহত্যা, চিরকুটে করুণ বার্তা

গাজীপুরের শ্রীপুরে একটি ভাড়া বাসার বন্ধ ঘর থেকে তানজিলা (২৬) নামের এক নারী পোশাকশ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ Read more

কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন
কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন

পশ্চিমবঙ্গের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের নিউটাউনে ইকোপার্কের কাছে ঘুনি এলাকায় বস্তিতে আগুন লাগে। এলাকাটি Read more

ইরানের হামলায় কুয়েতের বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস
ইরানের হামলায় কুয়েতের বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস

ইরান থেকে ড্রোন হামলায় কুয়েতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল Read more

সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি
সিরাজগঞ্জের আলোচিত প্রধান শিক্ষক আব্দুল মজিদকে অব্যাহতি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে Read more

বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে যা বললেন ব্রাজিল কোচ
বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে যা বললেন ব্রাজিল কোচ

কার্লো আনচেলত্তির ৬৬তম জন্মদিনে বিশ্বকাপের টিকিট উপহার দিয়েছে ভিনিসিয়াস-রাফিনহারা। আনচেলত্তির অধীনে দ্বিতীয় ম্যাচেই দারুণ সাফল্য পেল ব্রাজিল। প্যারাগুয়েকে ১-০ গোলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন