মাগুরায় দূষিত দূর্গা প্রতিমার পাশে থাকা অসুরের মুখে দাড়ি ও মাথায় সাদা টুপি সংযোজিত করে ফেসবুকে পোস্ট করায় দ্বীপ্ত কুরি (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দ্বীপ্ত কুরি তার নিজ নামের ফেসবুক আইডি থেকে এমন একটি ছবি পোস্ট করে। পরে ছবি পোস্টকে কেন্দ্র করে এলাকায় ধর্মপ্রাণ মুসলিমদের মাঝে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্বীপ্ত কুরির শাস্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়। দ্বীপ্ত কুরি মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নের পয়ারী গ্রামের গৌতম কুরির ছেলে।স্থানীয়রা জানায়, দ্বীপ্ত কুরি এর আগেও মুসলমানদের নিয়ে ফেসবুকে আজেবাজে পোস্ট করেছে। এখন আবার প্রতিমার উপর দাড়ি ও টুপি সংযোজিত করে সমস্ত ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তার উপযুক্ত শাস্তি দাবি করে স্থানীয়রা।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী জানান, আসন্ন দূর্গা পূজার প্রতিমার ছবি কেটে দূর্গার ডানপাশে অসুরের মুখে দাড়ি ও মাথায় টুপি বসিয়ে ছবি পোস্ট করে দ্বীপ্ত কুরি নামে এক যুবক। এই খবর ছড়িয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্বীপ্ত কুরির বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এলাকা এখন শান্ত আছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নোয়াখালীতে টুপি নিয়ে বিরোধ, মাদরাসায় সহপাঠীকে জবাই করে হত্যা
নোয়াখালীতে টুপি নিয়ে বিরোধ, মাদরাসায় সহপাঠীকে জবাই করে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ীতে ঘুমন্ত এক মাদরাসা ছাত্রকে বিভৎসভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অভিযুক্ত ছাত্রকে আটক করা হয়েছে।সোমবার Read more

মাইনী নদীর ভাঙ্গনে হুমকির মুখে সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার
মাইনী নদীর ভাঙ্গনে হুমকির মুখে সীমান্তবর্তী নাড়াইছড়ি বাজার

মাইনী নদীর অব্যাহত ভাঙ্গনে হুমকির মুখে পড়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী দুর্গম পাহাড়ী জনপদ নাড়াইছড়ি বাজার। ইতিমধ্যে বাজারের Read more

চাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে লড়ছেন ৬৯ জন
চাকসু নির্বাচনে ভিপি-জিএস-এজিএস পদে লড়ছেন ৬৯ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কার্যনির্বাহী পরিষদের বিভিন্ন পদে মোট ৪২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) Read more

যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান অর্থমন্ত্রীর
যুদ্ধ পরিস্থিতিতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান অর্থমন্ত্রীর

চলমান ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রভাবের মধ্যে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে সবাইকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ Read more

গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি
গলাচিপায় জ্বালানি সংকটে ভোগান্তি

পেট্রল ও অকটেন সংকট তীব্র আকার ধারণ করায় পটুয়াখালীর গলাচিপায় জ্বালানি নিতে গাড়ির কাগজ যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যাদের গাড়ির Read more

সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে টানা ছুটি
সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে টানা ছুটি

আসন্ন শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন তিন দিনের ছুটি। অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি থাকছে প্রায় দুই সপ্তাহ।সরকারি ছুটির তালিকা অনুযায়ী, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন