প্রায় দেড় মাস আগে দুই সন্তানকে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী। সেই রাগে এবার সন্তান কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে নতুন বউ ঘরে তুলেছেন স্বামী। মূলত স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার প্রতিশোধ নিতে এক স্বামী ব্যতিক্রমী এমন কাণ্ড ঘটিয়েছেন।শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়নে সন্তানকে কোলে নিয়ে হেলিকপ্টারে চড়ে বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে তুলেছেন কামাল হোসেন নামের এক সার্ভেয়ার। মুহূর্তেই খবরটি ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে।নবদম্পতির পারিবারিক সূত্রে জানা গেছে, ১০ বছর আগে কামালের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তার নামের নারীর। সে ঘরে রয়েছে ২ সন্তান। কিন্তু গত আগস্টের ১০ তারিখ দুই শিশু সন্তান রেখে শহরের এক বিবাহিত যুবকের সঙ্গে চলে যায় স্ত্রী। পরে স্বামী কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন। হঠাৎ এই পারিবারিক ভাঙনে ভেঙে না পড়ে সবাইকে তাক লাগিয়ে, উল্টো জেদের জোরে নতুন জীবনের পথ বেছে নিয়েছেন তিনি।কথায় প্রচলন রয়েছে, পুরুষ রেগে গেলে হয় বাদশা, তবে বাদশা না হলেও এক বাদশাহী কাজ যেন করেছেন মুন্সিগঞ্জের কামাল হোসেন নামের এ সার্ভেয়ার। শুক্রবার দুপুরে ছোট কন্যাকে কোলে নিয়ে তিনি হেলিকপ্টারে চেপে রওনা হন নতুন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে, বিয়ে করে নিয়ে আসেন নতুন বউ।আরও পড়ুন: সড়কে গাড়ি থামিয়ে নববধূ ছিনতাই, বাধ্য হয়ে একাই বাড়ি ফিরেছে বর।বাংলাদেশে সাধারণত বিয়ে মানেই আত্মীয়-স্বজনের হৈ-হুল্লোড়, গ্রামে-গঞ্জে মাইক বাজিয়ে বরযাত্রার আনাগোনা। তবে মুন্সিগঞ্জের সার্ভেয়ার কামাল যেন ব্যতিক্রমী এক অধ্যায় রচনা করলেন। স্ত্রী পরকীয়ার টানে অন্যের সঙ্গে চলে যাওয়ার আঘাত ভুলতে, দেড় মাসের মাথায় সন্তানকে কোলে নিয়েই হেলিকপ্টারে চড়ে নতুন স্ত্রীকে ঘরে তুললেন তিনি।দ্বিতীয় দফায় এমন বিয়ের আয়োজন, গ্রামের মানুষজনের জন্য ছিল যেন সিনেমার দৃশ্য। হেলিকপ্টারের শব্দে চারপাশের মানুষ ছুটে আসেন বরের আগমন দেখতে।নতুন বউ আর সন্তান কোলে নিয়ে হেলিকপ্টার থেকে নেমে আসার পরে, কামাল হোসেন বলেন, ‘পুরুষ নির্যাতনের কথা সমাজে খুব কমই উচ্চারিত হয়। আমার সংসারে কোনো অভাব ছিল না। কাজের কারণে দিনের অনেকটা সময় বাইরে থাকতে হলেও সব দায়িত্বই পালন করেছি। কিন্তু স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যায়। পরে জেনেছি, মুন্না নামের এক বিবাহিত যুবকের সঙ্গে গিয়েছে।’পরে তাকে আনতে গিয়েছিলাম, সে জানায় আমাকে তিন মাস আগে তালাক দিয়েছে। ‘যদি তালাক দিয়ে থাকে তাহলে আমার বাড়িতে কেনো ছিলো? আমার দুই শিশু রয়েছে, তাদের দিতে বলায় উল্টো পুলিশ দিয়ে হয়রানি করায়। তখনই ঠিক করি, ভেঙে পড়ব না। নতুন করে জীবন শুরু করবো।’তিনি আরও জানান, সব জেনে শুনে নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়েছে। সন্তানদের দায়িত্ব নিতেও ইচ্ছুক সে। তাই তাকে চমক দেয়ার জন্যই হেলিকপ্টার ভাড়া করি। ‘আজ নতুন বউ নিয়ে ঘরে ফিরেছি। সবার কাছে দোয়া চাই।’এদিকে হেলিকপ্টারে বরের আগমন দেখতে ভিড় জমিয়েছিলেন গ্রামের শত শত মানুষ। তাদের কাছে এ ঘটনা ছিল অপ্রত্যাশিত আনন্দ আর কৌতূহলের খোরাক।বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিয়ের আয়োজন নিয়ে নানা ধরনের ব্যতিক্রমী আয়োজন শোনা যায়। তবে স্ত্রী হারানোর শোক থেকে উঠে দাঁড়িয়ে এভাবে আকাশপথে বিয়ে করে নতুন জীবন শুরু করার ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী। কামালের এই সিদ্ধান্ত একদিকে যেমন সমাজে আলোচনার জন্ম দিয়েছে, অন্যদিকে অনেকের চোখে তিনি হয়ে উঠেছেন জীবনের কঠিন আঘাত সামলানোর এক ভিন্ন প্রতীক।এছাড়া ভেতরের কষ্টকে প্রশমিত করতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছেন কামাল, যেন সাবেক স্ত্রীকে দেখাতে পারেন, পুরুষের জীবনও থেমে থাকে না। ফলে স্থানীয়রা বলছেন, মূলত ভেতরের দুঃখ ভুলতে এবং সাবেক স্ত্রীকে বার্তা দিতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন কামাল।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প
ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হতে পারে: ট্রাম্প

ভেনেজুয়েলার সঙ্গে আমেরিকার যুদ্ধ বাঁধতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ‘দিন শেষ হয়ে আসছে’ Read more

হযরত শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
হযরত শাহজালাল বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টার জন্য দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার (২৩ Read more

গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা
গাজায় আগ্রাসনে নেমে নিহত সাত ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের হামলায় সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছে।বুধবার (২৫ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো Read more

নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ
নতুন ডিজাইনের ৩ নোট বাজারে আসছে আজ

দেশে প্রথমবারের মতো গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১ হাজার, ৫০ ও ২০ টাকা মূল্যমানের Read more

চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মৃত্যু
চট্টগ্রাম কারাগারে বন্দি কেএনএফ সদস্যের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামভিত্তিক সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক নেতা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে Read more

সাংবাদিক তুহিন হত্যা: নৃশংসতার চিত্র ফুটে উঠলো ফরেনসিক রিপোর্টে
সাংবাদিক তুহিন হত্যা: নৃশংসতার চিত্র ফুটে উঠলো ফরেনসিক রিপোর্টে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন এর মরদেহের ময়নাতদন্ত প্রতিবেদন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ থেকে পুলিশ প্রশাসনকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন