ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে আসন্ন নির্বাচনে বিএনপির মনোনয়নের শক্ত দাবিদার হিসেবে মাঠে আছেন ডাকসুর সাবেক সিনেট সদস্য, নব্বইয়ের ছাত্র আন্দোলনের অন্যতম নেতা নসরুল্লাহ খান জুনায়েদ। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দীর্ঘকাল ধরে পরিচিত ও সম্পর্কিত এই নেতা দেশে প্রবাসে দলের দুর্দিনেও কাজ করেছেন।  এছাড়া নিজ সংসদীয় আসনেও ইতোমধ্যেই দলীয় নেতাকর্মীদের আস্থা অর্জনে সফল হয়েছেন।আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া বিএনপির ভ্যানগার্ড খ্যাত জাতীয়তাবাদী ছাত্রদলের পরীক্ষিত, ত্যাগী, মেধাবী নেতাদের অগ্রাধিকার দিতে চান বলে দলটির নীতিনির্ধারকরা জানিয়েছেন। এমন বিবেচনা থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ থেকে দলের মনোনয়ন পাওয়ার আশা করছেন জেলার রাজনৈতিক ও ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, যুক্তরাজ্যের সর্বজন শ্রদ্ধেয় কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠক নসরুল্লাহ খান জুনায়েদ।সূর্যসেন হলের সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য নসরুল্লাহ খান জুনায়েদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে স্কুল জীবন থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে জড়িয়ে পড়েন। ১৯৮৪ সালে ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে সহ-সম্পাদক ও যুগ্ম সম্পাদক হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। ১৯৯৩ সালে মাস্টার দ্যা সূর্যসেন হলের আহ্বায়ক নির্বাচিত হন এবং একই বছরে কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য হিসেবে নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ সালে কেন্দ্রীয় ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকও নির্বাচিত হন নসরুল্লাহ।সাবেক এই ছাত্রদল নেতা নিজেকে শুধু ছাত্র রাজনীতির মধ্যে সীমাবদ্ধ রাখেননি, আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার জন্য ১৯৯৮ সালে উচ্চ শিক্ষার জন্য লন্ডনে পাড়ি জমান। রাজনৈতিক ধারাবাহিকতায় প্রবাসেও তিনি বিএনপিকে সু-সংগঠিত করতে সক্রিয় ভূমিকা রেখেছেন। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্যে প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী ছাত্রদল। পরবর্তীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল (জাসাস) এর আহ্বায়ক এবং যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ছিলেন নসরুল্লাহ। যুক্তরাজ্য বিএনপির পক্ষে তিনি পেশাজীবীদের প্ল্যাটফর্ম গড়তে সম্মিলিত পেশাজীবী পরিষদ যুক্তরাজ্য শাখা গঠন করেন। বর্তমানে তিনি এ সংগঠনের আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। সাবেক এই ছাত্রনেতা তারেক রহমানের নিজস্ব তত্ত্বাবধানে বিএনপির বহির্বিশ্ব সম্পর্কিত কুটনৈতিক বিষয়েও কাজ করে যাচ্ছেন। রাজনীতির পাশাপাশি ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত নসরুল্লাহ যুক্তরাজ্যে শিক্ষা ক্ষেত্রে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জন করেন। তিনি লন্ডন স্কুল অফ কমার্স অ্যান্ড আইটি মত স্বনামধন্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। এ প্রতিষ্ঠান ব্রিটেনে গত দুই দশক ধরে সুনামের সঙ্গে বাংলাদেশী মালিকানাধীন অন্যতম একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে।নিজের রাজনীতি ও মনোনয়ন নিয়ে জানতে চাইলে নসরুল্লাহ খান জুনায়েদ বলেন, ‘৪০ বছরের বেশি সময় ছাত্রদলের তৃণমূলের কর্মী থেকে বিএনপির রাজনীতি করি। আমার হাতে ছাত্রদলের সাধারণ সদস্যের ফরম পূরণ করে সদস্য হওয়া অনেকেই অথবা আমার পূর্বসূরি এবং সহযোগীরা এমপি হয়েছেন, এটা আমার অর্জন। এ চল্লিশ বছরে একদিনের জন্যও দল রাজনীতিতে থেকে দূরে থাকিনি। জীবন আমাকে অনেক কিছু দিয়েছে। অর্থনৈতিক, সামাজিক প্রতিষ্ঠার পথ সমাজের প্রতি আমাকে আরও দায়বদ্ধ করেছে। একজন পিতা ও সন্তান হিসেবে জীবনের এ পর্যায়ে ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আল্লাহপাক আমাকে যতটুকু সাধ্য-সামর্থ দিয়েছেন, তার সবটুকু দিয়ে আমার জন্মভূমি কসবা আখাউড়ার মানুষের জন্য অর্থবহ ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করতে চাই।’তিনি বলেন, ‘এলাকার প্রধান সমস্যাগুলোর মধ্যে একটি হলো দুর্বল যোগাযোগ ব্যবস্থা। অনেক গ্রামীণ সড়ক এখনও কাঁচা বা সংস্কারের অভাবে বেহাল। এতে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে এবং সাধারণ মানুষের চলাচল করতে অসুবিধা হয়। তাই, নতুন সড়ক নির্মাণ ও পুরাতন সড়ক সংস্কারের দাবি একটি বড় ইস্যু। কসবা ও আখাউড়ায় উন্নতমানের হাসপাতাল ও স্বাস্থ্যসেবার অভাব রয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স এবং আধুনিক যন্ত্রপাতির ঘাটতি দেখা যায়। জরুরি চিকিৎসার জন্য অনেক রোগীকে জেলা সদরে বা ঢাকায় যেতে হয়, যা ব্যয়বহুল ও কষ্টসাধ্য। তাই, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ দাবি। যদিও আমার আসনে অনেক স্কুল ও কলেজ আছে, তবে মানসম্মত শিক্ষকের অভাব এবং প্রয়োজনীয় অবকাঠামোগত দুর্বলতা রয়েছে। আধুনিক শিক্ষা উপকরণ, গবেষণাগার এবং গ্রন্থাগারের ঘাটতিও দেখা যায়। শিক্ষার্থীদের জন্য কারিগরি ও উচ্চশিক্ষার সুযোগ বাড়ানো একটি অন্যতম দাবি। সুযোগ পেলে প্রথমেই দক্ষ অভিবাসী কর্মী গড়ে তুলতে একটি কলেজ গড়ে তুলতে চাই।’এই অঞ্চলের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। কিন্তু কৃষকদের জন্য সেচ ব্যবস্থা ও কৃষি উপকরণ প্রাপ্তিতে কিছু সমস্যা আছে। খাল খনন ও বাঁধ নির্মাণ করে সেচ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি সার, বীজ এবং কীটনাশকের সহজলভ্যতা নিশ্চিত করার দাবি রয়েছে। কসবা ও আখাউড়ায় শিল্প কারখানার অভাব থাকায় কর্মসংস্থানের সুযোগ সীমিত। এতে শিক্ষিত বেকার যুবকদের সংখ্যা বাড়ছে।তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের উন্নয়নে সবচেয়ে বড় ও কার্যকরী প্রকল্প হতে পারে একটি সমন্বিত শিক্ষা ও শিল্প উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা। এই প্রকল্পটি এলাকার দীর্ঘস্থায়ী সমস্যাগুলোর সমাধান করতে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে পারে।সমন্বিত শিক্ষা ও শিল্প উন্নয়ন কেন্দ্র কেন প্রয়োজন? এই কেন্দ্রটি দুটি প্রধান দিকে গুরুত্ব দেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  এখানে একটি আধুনিক পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কারিগরি কোর্স যেমন—আইটি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং কোর্স চালু করা হবে। এই শিক্ষার মাধ্যমে এলাকার তরুণ-তরুণীরা দক্ষ জনশক্তিতে পরিণত হবে, যা তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।এছাড়া  একটি ক্ষুদ্র ও মাঝারি শিল্প পার্ক স্থাপন করা যেতে পারে। এই পার্কে সরকার বিশেষ প্রণোদনা দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের শিল্প স্থাপনে উৎসাহিত করবে। পলিটেকনিক থেকে পাশ করা শিক্ষার্থীরা এই শিল্প পার্কে সরাসরি কাজ করার সুযোগ পাবে অথবা নিজেদের উদ্যোগে ছোট ছোট শিল্প কারখানা গড়ে তুলতে পারবে।এই প্রকল্পের সম্ভাব্য সুবিধা সুবিধার দিকগুলো তুলে ধরে তিনি বলেন, এই একক প্রকল্পটি এলাকার একাধিক সমস্যার সমাধান করতে পারে। পাশাপাশি শিল্প পার্কে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা বেকারত্বের হার কমাতে সাহায্য করবে। স্থানীয়ভাবে শিল্পায়ন হলে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এবং সামগ্রিক প্রবৃদ্ধি নিশ্চিত হবে বলেও তিনি মনে করেন।এই সমন্বিত প্রকল্পটি কেবল একটি অবকাঠামো নির্মাণ নয়, বরং এটি কসবা ও আখাউড়ার জনগণের জন্য একটি টেকসই ভবিষ্যৎ তৈরি করবে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের আরও ১টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের
ইসরায়েলের আরও ১টি এফ-৩৫ বিমান ধ্বংসের দাবি ইরানের

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের শহর তাবরিজের আকাশসীমায় ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা Read more

জমি অধিগ্রহণ জটিলতায় থমকে ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন প্রকল্প
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন প্রকল্প

জমি অধিগ্রহণ জটিলতার কারণে থমকে গেছে ঝিনাইদহ-যশোর মহাসড়ক ছয় লেন উন্নয়ন প্রকল্পের কাজ। প্রকল্পের মেয়াদ শেষ হতে আর মাত্র কয়েক Read more

রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ আগস্ট) সকাল ৯টার দিকে এলাকার একটি বাড়ি Read more

ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ
ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে নেতা কর্ণেল আজিম উল্লাহ বাহারের অনুসারীরা চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ Read more

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করলো যুক্তরাষ্ট্র
ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করলো যুক্তরাষ্ট্র

মার্কিন বাণিজ্যিক প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। শুল্ক ইস্যুতে টানাপোড়েনের মধ্যেই আলোচনার জন্য চলতি মাসেই ওই প্রতিনিধিদের নয়াদিল্লি Read more

চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ
চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের হাওলী গ্রামে ইউপি সদস্য আলী কদর ও তার সহযোগীদের বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগে সংবাদ সম্মেলন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন