ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে দুই শিশু ভাইবোন পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ব্যবসায়ী জামাল মিয়ার মেয়ে তিশা (৯) ও ছেলে আরিয়ান (৬), দুইজনই বগডহর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খেলতে গিয়ে শিশুরা বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরিবারের কেউ বিষয়টি অবগত না হওয়ায় ঘটনাটি প্রথমে কেউ শনাক্ত করতে পারেনি। পরে পাশের বাড়ির একজন গোসল করতে গিয়ে পানিতে ভেসে থাকা একটি মরদেহ দেখতে পান। সন্দেহ হলে আরও খোঁজ করা হলে আরেকজন শিশুর মরদেহও পান। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।নবীনগর পূর্ব ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, ‘বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে দুই শিশু ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।’ নবীনগর থানার ওসি শাহিনুর ইসলাম জানান, বিষয়টি তার কাছে এখনও রিপোর্ট করা হয়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী
রাখাইন রাজ্যে গোলাগুলি, বিকট শব্দে আতঙ্কিত সীমান্তবাসী

কক্সবাজার টেকনাফের নাফনদীর ওপারের মিয়ানমারে রাখাইন রাজ্যে দু'পক্ষের গোলাগুলির ভেসে আসা বিকট শব্দে এপার সীমান্তের বাড়িঘর গুলো কাঁপছে। দু'পক্ষের নিক্ষেপ Read more

সিংড়ায় সফল চাষীদের মাঝে লাইট হাউজের ট্যাব বিতরণ
সিংড়ায় সফল চাষীদের মাঝে লাইট হাউজের ট্যাব বিতরণ

নাটোরের সিংড়ায় লাইট হাউজ আয়োজিত “কৃষকদের জন্য প্রযুক্তি-ভিত্তিক ও টেকসই কৃষি পদ্ধতি উদ্ভাবন এবং নারী কৃষকদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস Read more

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার: টুকু
ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতির বাস্তবায়ন করছে সরকার: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার Read more

বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পিবিআইসহ পুলিশের একাধিক টিম মাঠে
বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে পিবিআইসহ পুলিশের একাধিক টিম মাঠে

যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রাম থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনে মাঠে নেমেছে পিবিআই যশোরসহ পুলিশের একাধিক ইউনিট। Read more

বিল ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা
বিল ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন জেলেরা

প্রাকৃতিক ভরাটে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার রোদ্দা–মামদা–পাতিদিয়া–ডুইয়া বিল জলমহালের জেলে পরিবারগুলো। মাছ নেই, আয় নেই—সংসার চালানোই Read more

আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস
আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস

চট্টগ্রামের আনোয়ারায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনকারী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন