দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাস করছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। মেয়ের পড়াশোনা ও অসুস্থ মায়ের সেবায় মনোযোগী হয়ে পড়েছেন তিনি। ফলে অনেক দিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন এই ‘প্রিয়দর্শিনী’ খ্যাত নায়িকা।তবে মৌসুমীকে কি আর অভিনয়ে দেখা যাবে? সম্প্রতি এই প্রশ্নের জবাব দিয়েছেন তার স্বামী ও চিত্রনায়ক ওমর সানী। তিনি স্পষ্ট করেই জানিয়েছেন, হয়তো আর পর্দায় ফিরবেন না মৌসুমী।সানী জানান, ২০২৩ সালের অক্টোবর থেকে নিউ জার্সিতে অবস্থান করছেন মৌসুমী। আপাতত দেশে ফেরার পরিকল্পনাও নেই তার। সানীর ভাষায়, মেয়ের পড়াশোনা আর শাশুড়ির অসুস্থতা—সব মিলিয়ে পরিবারই এখন তার অগ্রাধিকার।স্ত্রীর মানসিক অবস্থাও তুলে ধরে সানী আরও বলেন, ও বলেছে—সে নাকি ভুলে যেতে চায়, সে কোনোদিন মৌসুমী ছিল! এই কথাটা খুব কষ্টের।আক্ষেপ করে তিনি যোগ করেন, তার মতো একজন লিজেন্ডকে নিয়ে ভালো কাজের ভাবনাই কারও মধ্যে নেই। নতুনদের মধ্যে অনেকেই নিজেদের মৌসুমীর চেয়েও বড় তারকা ভাবে—এটাও একটা বাস্তবতা।এর আগেও এক সাক্ষাৎকারে মিডিয়া ছাড়ার কথা জানিয়েছিলেন মৌসুমী। সেসময় তিনি বলেছিলেন, ‘প্রথমত আমি বলব, আমি যদি মরে যাই আমার সব ভুলের জন্য ক্ষমা চাই সবার কাছে। ক্ষমা করে দেবেন। আমার কয়েকটি ইচ্ছে আছে, একটি হলো আমি মারা যাবার পর আমার লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। যেন খুব সিক্রেটলি কবর দেয়া হয়। জানাজা হবে। কিন্তু আমি চাই না আমাকে আর কেউ দেখুক।’মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছার কথা জানিয়ে মৌসুমী বলেন, ‘আমি মারা যাবার আগে বড় হজ করতে চাই। আমি যেন হজ করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন।’মৌসুমী আরও বলেন, ‘আমি মারা যাবার পর টিভিতে ধুমধাড়াক্কা ছবি এবং দর্শকদের কাছে অনেক ছবি রয়ে গেছে সেগুলো ডিলিট করে দেবেন। তবে ছবি যদি সংগ্রহ করতে হয় তাহলে মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে। সেখানেই সবাই আমার সব কিছু জমা দিয়ে দেবেন। যদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমার কোনো কাজ মনে হয় আর্কাইভে রাখলে ভালো হবে বা গবেষণার কাজে আসবে তবে সে উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষণ হবে। অবশ্যই বাছাইকৃত ছবিগুলো জমা দেওয়া হবে। এছাড়া অন্য সব কিছু ডিলিট করে দিলে ভালো হবে।’এসকে/আরআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি
বরকতউল্লা বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্কীকরণ নোটিশ দিল বিএনপি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু ও শামসুজ্জামানকে (দুদু) অসংলগ্ন বক্তব্যের দায়ে সতর্ক করে নোটিশ দিয়েছে দলটি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও Read more

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চাঁদা না দেওয়ায় সেলিম (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে Read more

আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ: ইসি আনোয়ারুল

আগমী জাতীয় সংসদ নির্বাচন দেশের ইতিহাসে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার (২৯ আগস্ট) Read more

বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ
বিনোদন পার্কে অবিবাহিত যুগল ও স্কুল ড্রেস পরিহিত শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ

সরকারি নির্দেশনার আলোকে ভালুকা উপজেলার সকল বিনোদন পার্কের কার্যক্রমে কঠোর নিয়ম জারি করেছে প্রশাসন। রবিবার (১৩ জুলাই) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে Read more

আল্লাহপাকের সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে মিসরের নতুন প্রকল্প, বিতর্ক চরমে
আল্লাহপাকের সঙ্গে মুসা (আ.)-এর কথা বলার স্থানে মিসরের নতুন প্রকল্প, বিতর্ক চরমে

দুনিয়ার অন্যতম পবিত্র স্থান মিশরের সিনাই বা মুসার পর্বত। এই পাহাড়ে মহান আল্লাহ তায়ালার সঙ্গে সরাসরি কথা বলেছিলেন হযরত মুসা Read more

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক
তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মোছাঃ রোহিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন