যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর হামলাকারী যুবলীগ নেতা মিজানকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধন্যবাদ দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা এক পোস্টে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে?’শুক্রবার সকালে লেখা ঐ পোস্টে সারজিস মন্তব্য , ‘আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেয়া যেই কুলাঙ্গারটা আখতার হোসেনকে ডিম ছুড়েছে, তার সাথে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে! একটা মানুষ কতটা ছোটলোক হলে এই কাজ করতে পারে? এই রকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে? যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরও বেশি ছোটলোকি দেখতে পাবেন এটাই স্বাভাবিক।’তিনি আরও মন্তব্য করেন, ‘আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটলোক থেকে মুক্তি দিয়েছেন।’উল্লেখ্য, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা মিজানকে দেশটির পুলিশ আটক করলেও কয়েক ঘণ্টার মধ্যে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। মিজানের মুক্তির পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা জ্যাকসন হাইটস ও ব্রংকসে আনন্দ মিছিল করেছেন। এসময় তার সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উক্ত ঘটনার প্রেক্ষিতেই এনসিপির এ মুখ্য সংগঠক সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ক্ষোভ প্রকাশ করেছেন।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডেঙ্গু আতঙ্কে কাঁপছে বরিশাল, আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে বরগুনা
ডেঙ্গু আতঙ্কে কাঁপছে বরিশাল, আক্রান্ত ও মৃত্যুর শীর্ষে বরগুনা

বরিশাল ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪১২ জন, যার Read more

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ
ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজার কাছাকাছি ফ্লোটিলার ৩০ জাহাজ

ইসরায়েলি বাহিনীকে এড়িয়ে গাজা প্রায় ৩০টি ফ্লোটিলা জাহাজ গাজা উপকূলের কাছাকাছি পৌঁছেছে। জাহাজগুলো গাজা উপকূল থেকে ৮৫ কিলোমিটার দূরে রয়েছে Read more

ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে
ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭৯ স্কোর নিয়ে ঢাকার বাতাসের Read more

পুকুরে মাছ ধরার সময় গুলিসহ বিদেশি পিস্তল পেলেন দৃষ্টি প্রতিবন্ধী
পুকুরে মাছ ধরার সময় গুলিসহ বিদেশি পিস্তল পেলেন দৃষ্টি প্রতিবন্ধী

ভোলায় পুকুরে মাছ ধরার সময় দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পেয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী মো. জসিম উদ্দীন। সোমবার সকালে জেলা Read more

শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ
শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে দর্শনার্থী প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারী বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে দর্শনার্থীদের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। মঙ্গলবার (১০ জুন) Read more

সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি
সুনামগঞ্জে ৯টি ভারতীয় চোরাই গরু জব্দ করল বিজিবি

সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার সীমান্তবর্তী ইদুকোনা এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা ৯টি গরু জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বর্ডার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন