উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যকার অস্ত্র বাণিজ্য নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত দুই দেশের দুই সরকারি কোম্পানি এবং দুই কোম্পানির মোট ৫ জন কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়, ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কেনা বাড়িয়ে দিয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। অস্ত্র বাণিজ্যের পুরো প্রক্রিয়াটি চলে মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত অস্ত্র আমদানিকারক প্রতিষ্ঠান রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং কোরিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোরিয়া মাইনিং ডেভেলপমেন্ট ট্রেডিং কর্পোরেশন (কোমিড)— এই দুই কোম্পানির মধ্যে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে, রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড, সেটির পরিচালক অউং কো কো উ , দুই শীর্ষ কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত ও তিন মিও অউং এবং কোমিডের উপপরিচালক কিম ইয়ং জু ও কর্মকর্তা ন্যাম চোল উং-এর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মিয়ানমারের কোম্পানির সঙ্গে যোগাযোগ, অস্ত্রের ফরমায়েশ নেওয়া, চালান পাঠানো এবং অস্ত্র বিক্রয়ের অর্থ উত্তর কোরিয়ার সরকার ও দেশটির গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কাজটি করতেন কোমিডের দুই কর্মকর্তা।উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স এজেন্সিকে কয়েক বছর আগে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লে মন্ত্রণালয়ের বিবৃতিতে বলেন, “উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্ক অবৈধ এবং যুক্তরাষ্ট্র ও মিত্রদের জন্য সরাসরি হুমকি।”ওয়াশিংটনের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানতে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল এবং যুক্তরাষ্ট্রের মিয়ানমার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু দুই দেশের কোনো কর্মকর্তাই কোনো মন্তব্য করতে রাজি হননি।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু
আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম শুরু

ডেঙ্গু রোগের বিস্তার রোধে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকালে পৌর এলাকার Read more

মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু নিখোঁজ, ধারণা খালের পানিতে ডুবে গেছে
মুন্সীগঞ্জে ৫ বছরের শিশু নিখোঁজ, ধারণা খালের পানিতে ডুবে গেছে

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়ালিমান্দ্রা হাটের বাশপট্টি এলাকায় ৫ বছরের শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। তার নাম হাসান (৫)। সে Read more

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির
দেশবাসীকে বিদেশি পণ্য বর্জনের আহ্বান নরেন্দ্র মোদির

দেশবাসীকে বিদেশি পণ্য বর্জন করে দেশীয় পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।রবিবার (২১ সেপ্টেম্বর) জাতির উদ্দেশে দেওয়া এক Read more

ইটভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু
ইটভাটার গর্তে পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটভাটার মাটি কাটার গর্তে পড়ে রুমান হোসেন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ইসলামপুর ইউনিয়নের Read more

৫৭৯ কোটি রুপিতে ভারতের জার্সি স্পন্সর পেল অ্যাপোলো টায়ার
৫৭৯ কোটি রুপিতে ভারতের জার্সি স্পন্সর পেল অ্যাপোলো টায়ার

সব গুঞ্জন আর জল্পনা-কল্পনা শেষে অবশেষে নতুন কিট স্পন্সরশিপ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তিন বছরের Read more

পাকিস্তানের গোলায় আহত আরেক বিএসএফ সদস্যের মৃত্যু
পাকিস্তানের গোলায় আহত আরেক বিএসএফ সদস্যের মৃত্যু

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলাকালে জম্মু-কাশ্মীরে গোলার আঘাতে আহত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) আরেক সদস্যের মৃত্যু হয়েছে। রোববার (১২ মে) মারা যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন