প্রকৃতির ডাকে সাড়া দেওয়া যেমন একজন মানুষের মৌলিক প্রয়োজন, তেমনি তা অনিবার্যও বটে। কিন্তু সেই প্রয়োজন মেটাতে গিয়েই ভয়ংকর বিপদের সম্মুখীন হয়েছেন ভারতীয় এক যুবক। তাকে উদ্ধার করতে শেষমেষ ডাকতে হয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী। রাতের অন্ধকারে প্রকৃতির ডাকে সাড়া দিতে নদীর ধারে গিয়েছিলেন ঐ যুবক। আর তখন হঠাৎ করেই নদীর পানির স্তর বেড়ে গেলে প্রাণ বাঁচাতে বৈদ্যুতিক খুঁটিতেই চড়ে বসেন তিনি। এরপর সারা রাত অপেক্ষা করতে থাকেন। পরদিন যুবককে উদ্ধার করে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী।ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে। এরই মধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। খবর ইন্ডিয়া টুডের।ভিডিওতে দেখা যায়, হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে বিদ্যুতের খুঁটিতে চড়ে আছেন এক যুবক। খুঁটির নিচ দিয়ে প্রবল গতিতে বয়ে চলছে পানির স্রোত। রীতিমতো ফুঁসছে নদীটি। খুঁটি থেকে পড়লেই নিমেষে ভেসে যাবেন যুবক। এজন্য প্রাণ বাঁচানোর চেষ্টায় বৈদ্যুতিক খুঁটি শক্ত করে ধরে রাখেন তিনি। এরপর নিরাপদ দূরে দাঁড়িয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে ভারতের জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী।ড্রোনের সাহায্যে যুবকের কাছে দড়ি পৌঁছে দেয় তারা। এরপর সেই দড়ি ধরে উপরে উঠে আসতে সক্ষম হন ওই যুবক। ভিডিও দেখে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা
তেহরানে পুলিশের সদরদপ্তরে হামলা

ইরানের রাজধানী তেহরানের পুলিশ সদর দপ্তরে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ দাবি করেছেন, হামলা চালিয়ে পুলিশের সদর Read more

১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর
১৮৮ জনকে নিয়োগ দেবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৮টি পদে ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ২০২৬ সালের ৯ জানুয়ারি Read more

আটকে পড়া জাহাজ দেখতে দর্শনার্থীদের ভীড়
আটকে পড়া জাহাজ দেখতে দর্শনার্থীদের ভীড়

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় ঘূর্ণিঝড় ‘শক্তি’র তাণ্ডবে আটকে পড়া দুটি জাহাজ দেখতে এখন প্রতিদিন দূর-দূরান্ত Read more

বাংলা শিখতে ঢাবিতে দ্বিগুণ বেড়েছে চীনা শিক্ষার্থীর সংখ্যা
বাংলা শিখতে ঢাবিতে দ্বিগুণ বেড়েছে চীনা শিক্ষার্থীর সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চীনা শিক্ষার্থীর সংখ্যা এক বছরে দ্বিগুণ হয়েছে। গত বছর যেখানে ৯ জন চীনা শিক্ষার্থী ছিলেন, ২০২৪ সালে Read more

কাফনের কাপড় পরে ভালুকার কৃষকদের ক্ষতিপূরণ দাবি
কাফনের কাপড় পরে ভালুকার কৃষকদের ক্ষতিপূরণ দাবি

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর Read more

আন্দোলনরত শিক্ষকদের ফোন করে যে কথা বললেন হাসনাত
আন্দোলনরত শিক্ষকদের ফোন করে যে কথা বললেন হাসনাত

মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের সচিবালয় অভিমুখে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন