দেশের চারটি বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা থাকায় আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করেছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।রোববার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। তবে রংপুর বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এদিকে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।পূর্বাভাসে আরও জানানো হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, মঙ্গলবার ও বুধবার তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দিলো স্পেনের স্টিল কোম্পানি
ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা দিলো স্পেনের স্টিল কোম্পানি

দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার ঘোষণা দিয়েছে স্পেনের বিখ্যাত স্টিল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিডেনর। মূলত ইউরোপে ইসরায়েলের সামরিক আগ্রাসনের Read more

দীর্ঘ ৯ বছর পর আজ কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, শীর্ষ দুই পদে লড়ছেন ৬ প্রার্থী
দীর্ঘ ৯ বছর পর আজ কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন, শীর্ষ দুই পদে লড়ছেন ৬ প্রার্থী

ছাত্র-জনতার আন্দোলনে গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর আজ শনিবার শহরের পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির Read more

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহাল পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) পদত্যাগপত্র জমা দেনে তিনি।এর আগে, সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির Read more

তাসকিনের চোট নিয়ে যা জানালেন বিসিবির চিকিৎসক
তাসকিনের চোট নিয়ে যা জানালেন বিসিবির চিকিৎসক

গোড়ালির চোটের কারণে এখন মাঠের বাইরে পেসার তাসকিন আহমেদ। চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মিস Read more

গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা
গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষায় পাবিপ্রবি প্রশাসনের আতিথেয়তায় মুগ্ধ অভিভাবক ও শিক্ষার্থীরা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের  স্নাতক (সম্মান) শ্রেণির 'এ' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। পাবনা বিজ্ঞান Read more

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি
গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ১০৫ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলের হামলায় একদিনে আরও ১০৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে দিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন