আল্লাহ সুবাহানাহু ওয়াতাআলার কাছে জুমার দিন বিশেষ ফজিলতপূর্ণ দিন। নবিজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বিভিন্ন হাদিসে জুমার দিনটিকে মর্যাদাপূর্ণ দিন ও সর্বশ্রেষ্ঠ দিন বলেছেন।আবু লুবাবা ইবনুল মুনজির থেকে বর্ণিত আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘জুমার দিন দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ। জুমার দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহান দিন। এমনকি এ দিন আল্লাহ তাআলার কাছে ঈদুল আজহা ও ঈদুল ফিতর তথা ইসলামের দুই ঈদের দিন থেকেও মহান।’ (মুসনাদে আহমাদ: ১৫৫৪৮, সুনানে ইবনে মাজা: ১০৮৪১)তাই জুমার দিনটিকে গুরুত্ব দেওয়া উচিত। এ দিনের আমলগুলো গুরুত্বের সাথে পালন করা উচিত। জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল জুমার নামাজ আদায় করা। জুমার নামাজ আদায় করা ওয়াজিব। কোরআনে আল্লাহ তাআলা জুমার নামাজের জন্য দ্রুত মসজিদে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। জুমার নামাজের গুরুত্ব বোঝাতে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি অলসতা করে ধারাবাহিকভাবে ৩টি জুমার জামাতে অনুপস্থিত থাকে, আল্লাহ তা’আলা তার অন্তরে মোহর মেরে দেন।’ (সুনানে নাসাঈ: ১৩৭২)জুমার নামাজে যাওয়ার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়াও জুমার দিনের একটি বিশেষ আমল। জুমার দিন পরিচ্ছন্ন হওয়ার তাকিদ এসেছে বিভিন্ন হাদিসে। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে গোসল অন্তর্ভুক্ত করেছেন।আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি জুমার দিন গোসল করে এবং যথাসম্ভব উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, তেল মেখে নেয় অথবা সুগন্ধি ব্যবহার করে, তারপর মসজিদে যায়, মানুষকে ডিঙিয়ে সামনে যাওয়া থেকে বিরত থাকে, তার ভাগ্যে নির্ধারিত পরিমাণ নামাজ আদায় করে, ইমাম যখন খুতবার জন্য বের হন তখন চুপ থাকে, তার এ জুমা এবং পরবর্তী জুমার মধ্যবর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হয়।’ (সহিহ বুখারি: ৯১০)আব্দুল্লাহ (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে জুমার দিন গোসল করার নির্দেশ দিয়ে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমাদের কেউ জুমার নামাজে যেতে ইচ্ছা করলে সে যেন গোসল করে নেয়।’ (সহিহ মুসলিম: ১৮২৪)জুমার দিন মিসওয়াক করা ও সুগন্ধি লাগানোও ফজিলতপূর্ণ আমল। আবু সাইদ খুদরি (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিসে জুমার দিন গোসল করার পাশাপাশি, মিসওয়াক করা ও সুগন্ধি লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে।আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তির গোসল ও মিসওয়াক করা কর্তব্য এবং সামর্থ্য থাকলে সে যেন সুগন্ধি ব্যবহার করে।’ (সহিহ মুসলিম: ৮৪৬)উবায়দ ইবনে সাব্বাক্ব (রহ.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোন এক জুমার দিন বলেছেন, ‘হে মুসলমানরা! এ দিনটিকে আল্লাহ তাআলা ঈদ হিসেবে গণ্য করেছেন। তাই তোমরা এ দিন গোসল করবে। যার কাছে সুগন্ধি আছে সে তা ব্যবহার করবে। আর তোমরা অবশ্যই মিসওয়াকও করবে।’ (সুনানে ইবনে মাজা: ১০৯৮)এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুষ্টিয়া সীমান্তে মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি
কুষ্টিয়া সীমান্তে মাদক ও অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি

কুষ্টিয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ৩১ লাখ ৭২ হাজার ১০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা, মদ, ট্যাবলেট, কারেন্ট Read more

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর

দেশের বাজারে এক মাস পর আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সর্বোচ্চ মানের ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ১ Read more

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১২ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা জব্দ
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ১২ লক্ষ টাকার ভারতীয় ইয়াবা জব্দ

কুষ্টিয়ার মিরপুরে বিজিবির অভিযানে মিলল ৩৯৯৪ পিস ইয়াবা। সোমবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার নোয়াপাড়া হাইওয়ে রাস্তার উপর স্টার পরিবহনের বাস Read more

থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড
থানা থেকে আ.লীগ নেতা পালানোর ঘটনায় ওসি ক্লোজড

ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে আওয়ামী লীগ নেতা পালানোর ঘটনায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত Read more

নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ
নিজের বাবা হলেও দুর্নীতির দায়ে ছাড় দেওয়া যাবে না: হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন