প্রতিপক্ষ রিয়াল ওবেইদোর মাঠে গিয়ে প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল বার্সেলোনা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে কেবল জয়ই পায়নি, হ্যান্সি ফ্লিকের দল একপেশে দাপটও দেখিয়েছে। ৩-১ গোলের এই জয়ে লা লিগায় টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনল কাতালানরা। গতকাল (বৃহস্পতিবার) রাতে ওবেইদোর বিপক্ষে শুরু থেকেই পজেশন ও আক্রমণে এগিয়ে থাকলেও বার্সেলোনা ফিনিশিংটা দিতে পারছিল না। এরপর তারা পিছিয়ে পড়ে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার বড় ভুলে। সেখান থেকে একটি করে গোল করে ব্লু গ্রানাদের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছেন এরিক গার্সিয়া, রবার্ট লেভান্ডফস্কি ও রোনাল্দ আরাউহো।৮০ শতাংশ বল পজেশনের পাশাপাশি পুরো ম্যাচে ২০টি শট নেয় বার্সার ফুটবলাররা। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। বিপরীতে ওবেইদো ৭ শটের মধ্যে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে। ম্যাচ শুরুর মিনিট তিনেকের মাথায় দানি অলমো ক্রসবারের ওপর দিয়ে শট মারেন। এরপর ২৫ মিনিটের মাঝে মার্কাস রাশফোর্ড ও রাফিনিয়ার শট ঠেকিয়েছেন ওবেইদো গোলরক্ষক। ৩০ মিনিটের পর রাফিনিয়ার আরেকটি শট গোলপোস্টে লেগে ফেরে। আরাউহোর আরেকটি শট ফিরিয়ে হতাশ করেন প্রতিপক্ষ গোলরক্ষক।এক মিনিটের মাথায় মারাত্মক ভুল করেছেন বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। নিজের সতীর্থকে পাস দিতে গিয়ে তিনি প্রতিপক্ষের পায়ে বল মেরে বসেন। সেই ভুলের পুরো ফায়দা তুলেছেন আলবার্তো রেইনা। প্রায় ৪০ গজ দূর থেকে নেওয়া শটে তিনি লিড এনে দেন ওবেইদোকে। পরবর্তীতে কাতালানরা সমতায় ফেরে ৫৬তম মিনিটে। ফেররান তোরেস প্রথমে ঠিকঠাক শট নিতে না পারলে, সুযোগ আসে এরিক গার্সিয়ার কাছে। স্প্যানিশ ডিফেন্ডার পা ছুঁয়ে সেটিকে গোলে পরিণত করেন।প্রায় দশ মিনিট পর লেভান্ডফস্কি মাঠে নামেন রাফিনিয়ার বদলি হিসেবে। আর ৫ মিনিটের মধ্যেই তিনি দারুণ এক হেডে বার্সাকে লিড এনে দেন। ফ্রেংকি ডি ইয়ংয়ের ‍বাড়ানো ক্রসে মাথা ছোঁয়ান পোলিশ স্ট্রাইকার। ৮৮ মিনিটেই বার্সা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। এবার রাশফোর্ডের কর্নারে পাঠানো বলে আরাউহো হেডে গোলটি করেছেন।এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে দ্বিতীয় বার্সেলোনা। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৮। ভিয়ারিয়াল ১৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা
নরসিংদীতে কিশোরকে ঘরে আটকে রেখে নির্যাতনের পর হত্যা

নরসিংদীতে এক কিশোরকে ঘরে আটকে রেখে নির্মমভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের বাগহাটা Read more

আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত বাহানা কেন, জামায়াতকে সালাহউদ্দিন
আত্মবিশ্বাসী হলে নির্বাচনে আসতে এত বাহানা কেন, জামায়াতকে সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন,  ‘আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে আসেন না কেন? Read more

৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা
৫ আগস্ট সুপ্রিম কোর্টে ছুটি ঘোষণা

আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে ছুটি থাকবে। মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের Read more

শুল্ক নিয়ে আলোচনায় কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা
শুল্ক নিয়ে আলোচনায় কাল যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা

শুল্ক নিয়ে আলোচনা করতে আগামীকাল সোমবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল।রোববার (২৭ জুলাই) বাণিজ্য Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় অজ্ঞাত নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর যাত্রী ছাউনির সামনে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে সড়ক পারাপারের সময় বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধা (৬০) নিহত Read more

খাগড়াছড়িতে তিনদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
খাগড়াছড়িতে তিনদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

খাগড়াছড়িতে "জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৫। আগামী শুক্রবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন