বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন,  ‘আপনারা যখন এত আত্মবিশ্বাসী যে সরকারি দল হবেন, তাহলে নির্বাচনে আসেন না কেন? নির্বাচনে জনগণ ভোট দিয়ে কারা সরকারে যাবে আর কারা বিরোধী দলে যাবে, সেটা ঠিক করবে। আজকে এক বাহানা, কালকে আরেক বাহানা- এসব অজুহাত দেখিয়ে কেন আপনারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান? উদ্দেশ্য কি সেটা আমরা জানি, আরও কিছুদিন পরে বলব।শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) মিলনায়তনে সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ আয়োজিত ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ’-এসব কথা বলেন তিনি।সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘নিউজে শিরোনাম দেখলাম কোথাও- জামায়াতে ইসলামী সরকার গঠন করবে, বিএনপি যাবে বিরোধী দলে। তো ভাইসাব, বিএনপি বিরোধী দলে যাবে নাকি জনগণ ঠিক করবে। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না, তারাই এসব কথা বলে।’শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরে আয়োজিত এক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুহাম্মাদ শাহজাহান বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে। জামায়াতে ইসলামী সরকারি দল হবে। বিএনপিকে বিরোধী দলে যেতে হবে।’বিরোধী দল প্রসঙ্গে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সরকার সব সময় চায় বিরোধী দল যেন মাঠে না থাকে। অথচ গণতন্ত্রে সরকার ও বিরোধী দল- দুটোই জনগণের। বিরোধী দল মানে শত্রু নয়, রাষ্ট্রের অংশ।’সালাহউদ্দিন আরও বলেন, একই সময়ে কেউ সরকারি দল ও বিরোধী দল হতে পারে না। দরজা হয় খোলা থাকে, নয় বন্ধ থাকে- একসঙ্গে দুটো হয় না। যারা এখনো ছাত্র প্রতিনিধি হয়ে সরকারে বসে আছেন, প্রতিদিনই তাদের দায়ভার বহন করতে হচ্ছে। জনগণের সঙ্গে দ্বিমুখী আচরণ করে কোনো দল বা সংগঠন টিকে থাকতে পারে না।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে সাবেক কাউন্সিলরসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীতে সাবেক কাউন্সিলরসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে সাবেক ওয়ার্ড কাউন্সিলরসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)সোমবার Read more

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এ অবস্থায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে Read more

গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের  গুচ্ছগ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে এক অজ্ঞাত পরিচয়ে এক পুরুষের (৫০) ভাসমান লাশ উদ্ধার করেছে Read more

এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম
এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা আলম

সুন্দরী মেয়েদের দিয়ে বিদেশি রাষ্ট্রদূতদের প্রেমের ফাঁদে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার Read more

রেকর্ড ট্রান্সফার মূল্যে যুক্তরাষ্ট্রের ক্লাবের সাথে চুক্তি করলেন সন
রেকর্ড ট্রান্সফার মূল্যে যুক্তরাষ্ট্রের ক্লাবের সাথে চুক্তি করলেন সন

টটেনহ্যামের সঙ্গে দীর্ঘ ১০ বছরে সম্পর্ক চুকিয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) পা রাখলেন সন হিউং-মিন। লস অ্যাঞ্জেলেস ফুটবল ক্লাব Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন