ফরিদপুরে কুমার নদে গোসল করতে নেমে দাদি ও দুই নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সাগর মোল্লা জানান, বাড়ির পাশে কুমার নদে গোসল করতে নামে দুই শিশু সোয়াদ (৬) ও তৌসিফ (৭)। হঠাৎ পানিতে ডুবে যেতে থাকলে তাদের উদ্ধার করতে দাদি (৭০) নদীতে ঝাঁপ দেন। এতে তিনজনই পানিতে তলিয়ে যান।প্রথমে নিখোঁজের বিষয়টি টের না পেলেও বিকেল সাড়ে ৫টার দিকে নদীতে দুটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে। তবে সন্ধ্যা পর্যন্ত আরও একজন নিখোঁজ ছিল।ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোহাম্মদ নিসার আলী বলেন, ‘পৌনে ৫টার দিকে খবর পাই যে নদীতে দুটি মরদেহ ভেসে উঠেছে। সন্ধ্যা ৬টার দিকে গিয়ে উদ্ধার করি। তবে আরও একজন নিখোঁজ থাকায় সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি। অন্ধকারের কারণে অভিযান স্থগিত করা হয়েছে।’সোয়াদ ও তৌসিফ ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে বনবিভাগের নাকের ডগায় আগরবাগান উজাড়
চট্টগ্রামে বনবিভাগের নাকের ডগায় আগরবাগান উজাড়

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পদুয়া রেঞ্জের বড় দুয়ারা বিট কাম চেক স্টেশনের সংরক্ষিত বনাঞ্চলে সরকারিভাবে সৃজিত আগরবাগান এখন অস্তিত্বহীন। বহু Read more

কালিয়াকৈরে ধর্ষণ ও চুরির অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, গ্রেপ্তার ১
কালিয়াকৈরে ধর্ষণ ও চুরির অভিযোগ ৩ যুবকের বিরুদ্ধে, গ্রেপ্তার ১

গাজীপুরের কালিয়াকৈরে এক গার্মেন্টস কর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণ ও মালামাল চুরির অভিযোগে তিন যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে Read more

চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, আহত ৬
চট্টগ্রামে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, আহত ৬

জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির ঘটনায় চট্টগ্রাম নগরীতে পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে রণক্ষেত্রের রূপ নেয় জামালখান প্রেসক্লাব এলাকা। Read more

পাকিস্তানে উদ্ধারকারী নৌকা উল্টে ৫ জনের মৃত্যু
পাকিস্তানে উদ্ধারকারী নৌকা উল্টে ৫ জনের মৃত্যু

পাকিস্তানের বন্যাদুর্গত দক্ষিণ পাঞ্জাব প্রদেশে উদ্ধারকারীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার পর কমপক্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন এবং এক ডজনেরও বেশি Read more

বরিশালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত
বরিশালে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

জমিজমা সংক্রান্ত বিরোধ নিরসনে সালিশ বৈঠকের পর প্রতিপক্ষের হামলায় আহত রাবেয়া বেগম নামে ৭০ বছরের এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে Read more

চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার
চকরিয়ায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে এসআই প্রত্যাহার

কক্সবাজারের চকরিয়া থানাধীন ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট এলাকায় আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে সঞ্জীব পাল নামে এক পুলিশ উপ-পরিদর্শককে (এসআই) প্রত্যাহার করে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন